Numbers 34:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইদোমের নিকটস্থিত সীন মরুভূমি থেকে তোমাদের দক্ষিণ অঞ্চল হবে ও পূর্ব দিকে লবণ সমুদ্রের প্রান্ত থেকে তোমাদের দক্ষিণ সীমা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমাদের দক্ষিণপ্রান্তের সীমানা হবে, ইদোমের সীমানা বরাবর, সীন মরুভূমির কিছুটা অংশ। পূর্বপ্রান্তে, তোমাদের দক্ষিণ দিকের সীমানা শুরু হবে মরুসাগরের প্রান্তভাগ থেকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইদোমের নিকটস্থিত সিন প্রান্তর অবধি তোমাদের দক্ষিণ অঞ্চল হইবে, ও পূর্ব্বদিকে লবণসমুদ্রের প্রান্ত হইতে তোমাদের দক্ষিণ সীমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইদোমের নিকটস্থিত সিন প্রান্তর অবধি তোমাদের দক্ষিণ অঞ্চল হইবে, ও পূর্বদিকে লবণ সমুদ্রের প্রান্ত হইতে তোমাদের দক্ষিণ সীমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইদোম দেশের সীমানা বরাবর যে সীন মরু-এলাকা আছে তার কিছু অংশ পড়বে তোমাদের দেশের দক্ষিণ দিকে। পূর্ব দিকে তোমাদের এই দক্ষিণ সীমারেখা মরু-সাগরের শেষ ভাগ থেকে শুরু হয়ে অক্রব্বীম পাহাড়ের পথ পার হয়ে সীন মরু-এলাকায় ঢুকে কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিকে চলে যাবে। তারপর সেই রেখা হৎসর-অদরে এসে অস্‌মোন পর্যন্ত যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইদোম দেশের সীমানা বরাবর যে সীন মরুভূমি আছে তার কিছু অংশ পড়বে তোমাদের দেশের দক্ষিণ দিকে। পূর্ব দিকে তোমাদের এই দক্ষিণ সীমারেখা মরু-সাগরের শেষ ভাগ থেকে শুরু হয়ে অক্রব্বীম পাহাড়ের পথ পার হয়ে সীন মরুভূমিতে ঢুকে কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিকে চলে যাবে। তারপর সেই রেখা হৎসর-অদরে এসে অস্‌মোন পর্যন্ত যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইদোমের পাশ্ববর্তী সীন প্রান্তর থেকে তোমাদের দক্ষিণ সীমান্ত সুরু হবে, পূর্বদিকের মরুসাগরের তীর পর্যন্ত হবে বিস্তৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দক্ষিণ দিকে তোমরা ইদোমের কাছে সীন মরুভূমির কিছু অংশ পাবে| লবণ সাগরের দক্ষিণ প্রান্তে তোমাদের দক্ষিণ সীমান্ত শুরু হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইদোমের কাছে অবস্থিত সিন মরুভূমি থেকে তোমাদের দক্ষিণ অঞ্চল হবে ও পূর্বদিকে লবণ সমুদ্রের শেষভাগ থেকে তোমাদের দক্ষিণ সীমানা হবে।