Numbers 34:4 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের সীমা অক্রব্বীম আরোহণ-পথের দক্ষিণ দিকে ফিরে সিন পর্যন্ত যাবে ও সেখান থেকে কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিকে যাবে এবং হৎসর-অদরে এসে অস্‌মোন পর্যন্ত যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বৃশ্চিক গিরিপথের দক্ষিণভাগ অতিক্রম করে, সীন পর্যন্ত গিয়ে তা কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক পর্যন্ত বিস্তৃত হবে। তারপরে তা হৎসর-অদর পর্যন্ত গিয়ে অস্‌মোন পর্যন্ত যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের সীমা অক্রব্বীম আরোহণ-পথের দক্ষিণদিকে ফিরিয়া সিন পর্য্যন্ত যাইবে, ও তথা হইতে কাদেশ-বর্ণেয়ের দক্ষিণদিকে যাইবে; এবং হৎসর-অদরে আসিয়া অস্‌মোন পর্য্যন্ত যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের সীমা অক্রব্বীম আরোহণ-পথের দক্ষিণদিকে ফিরিয়া সিন পর্যন্ত যাইবে, ও তথা হইতে কাদেশ-বর্ণেয়ের দক্ষিণদিকে যাইবে; এবং হৎসর-অদরে আসিয়া অস্‌মোন পর্যন্ত যাইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সীমারেখা অক্রাব্বিম-এর চড়াই থেকে দক্ষিণ দিকে সীন প্রান্তর পর্যন্ত যাবে এবং সেখান থেকে কাদেশ-বার্ণিয়ার দক্ষিণে গিয়ে শেষ হবে। সেখান থেকে ঘুরে সেই সীমারেখা হাৎসর-অদর হয়ে আসমোন পর্যন্ত যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটি অক্রব্বীমের দক্ষিণ দিক অতিক্রম করবে| এটি সীন মরুভূমির মধ্য দিয়ে যাবে কাদেশ-বর্ণেয়ের এবং তারপরে হৎসর-অদ এবং তারপরে এটি অস্মোনের মধ্য দিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের সীমানা অক্রব্বীম আরোহণ পথের দক্ষিণ দিকে ফিরে সিন পর্যন্ত যাবে এবং কাদেশ বার্নিয়ার দক্ষিণ প্রান্ত দিয়ে গিয়ে হৎসর-অদরে এসে অস্মোন পর্যন্ত যাবে।