Numbers 34:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ সীমা অস্মোন থেকে মিসরের নদী পর্যন্ত বেড়িয়ে আসবে এবং সমুদ্র পর্যন্ত এই সীমার শেষ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে বেঁকে গিয়ে মিশরের ওয়াদি ও ভূমধ্যসাগরের প্রান্তে গিয়ে সংযুক্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ সীমা অস্মোন হইতে মিসরের নদী পর্য্যন্ত বেড়িয়া আসিবে, এবং সমুদ্র পর্য্যন্ত এই সীমার শেষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ সীমা অস্মোন হইতে মিসরের নদী পর্যন্ত ঘুরিয়া আসিবে, এবং সমুদ্র পর্যন্ত এই সীমার শেষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তা সেখান থেকে ঘুরে মিসর নামে যে শুকনা নদী আছে তা ধরে ভূমধ্য সাগরে গিয়ে শেষ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তা সেখান থেকে ঘুরে মিসর নামে যে শুকনা নদী আছে তা ধরে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসমোন থেকে তোমাদের সীমানা মিশরের নদী বেষ্টন করে ভূমধ্যসাগর পর্যন্ত গিয়ে শেষ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অস্মোন থেকে এই সীমান্ত মিশরের নদী পর্যন্ত বিস্তৃত হবে এবং এটি শেষ হবে ভূমধ্যসাগরে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ সীমানা অস্মোন থেকে মিশরের নদী পর্যন্ত বেড়িয়ে আসবে এবং মহাসমুদ্র পর্যন্ত এই সীমানার শেষ হবে।