Numbers 34:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের উত্তর সীমা এরকম; তোমরা মহাসমুদ্র থেকে তোমাদের জন্য হোর পর্বত লক্ষ্য করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের উত্তরপ্রান্তের সীমানার জন্য, ভূমধ্যসাগর থেকে হোর পর্বত
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের উত্তর সীমা এই; তোমরা মহাসমুদ্র হইতে আপনাদের জন্য হোর পর্ব্বত লক্ষ্য করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের উত্তর সীমা এই; তোমরা মহাসমুদ্র হইতে আপনাদের জন্য হোর পর্বত লক্ষ্য করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“উত্তর দিকের সীমানার জন্য তোমরা ভূমধ্য সাগর থেকে হোর পাহাড় এবং হোর পাহাড় থেকে হমাৎ পর্যন্ত একটা সীমারেখা ঠিক করে নেবে। সেখান থেকে সেই সীমারেখা সদাদ্ হয়ে সিফ্রোণ পর্যন্ত চলে যাবে এবং হৎসর-ঐননে গিয়ে শেষ হবে। এটাই হবে তোমাদের উত্তর দিকের শেষ সীমা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“উত্তর দিকের সীমানার জন্য তোমরা ভূমধ্যসাগর থেকে হোর পাহাড় এবং হোর পাহাড় থেকে হামা পর্যন্ত একটা সীমারেখা ঠিক করে নেবে। সেখান থেকে সেই সীমারেখা সদাদ্ হয়ে সিফ্রোণ পর্যন্ত চলে যাবে এবং হৎসর-ঐননে গিয়ে শেষ হবে। এটাই হবে তোমাদের উত্তর দিকের শেষ সীমা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তর দিকে তোমাদের সীমারেখা: ভূমধ্যসাগর থেকে হোর পর্বত পর্যন্ত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের উত্তর সীমান্ত শুরু হবে ভূমধ্যসাগর থেকে এবং এটি বিস্তৃত হবে, হোর পর্বত লিবানোন পর্যন্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের উত্তর সীমানা এটা; তোমরা মহাসমুদ্র থেকে নিজেদের জন্য হোর পর্বত লক্ষ্য করবে।