Numbers 35:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত সেসব নগর প্রতিশোধদাতার হাত থেকে তোমাদের আশ্রয়স্থান হবে; যেন নরহন্তা বিচারের জন্য মণ্ডলীর সম্মুখে উপস্থিত হবার আগে মারা না পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইগুলি প্রতিশোধলিপ্সু ব্যক্তির কাছে রক্ষাকারী আশ্রয়স্থল হবে, যেন নরহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি, মণ্ডলীর সামনে বিচারিত হওয়ার আগেই মারা না পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ সেই সকল নগর প্রতিশোধদাতার হস্ত হইতে তোমাদের আশ্রয়স্থান হইবে; যেন নরহন্তা বিচারার্থে মণ্ডলীর সম্মুখে উপস্থিত হইবার পূর্ব্বে মারা না পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ সেই সকল নগর প্রতিশোধদাতার হস্ত হইতে তোমাদের আশ্রয়স্থান হইবে; যেন নরহন্তা বিচারার্থে মণ্ডলীর সম্মুখে উপস্থিত হইবার পূর্বে মারা না পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার প্রতিশোধ নেবার কথা, এগুলো হবে তার হাত থেকে রক্ষা পাবার আশ্রয়-শহর, যাতে খুনের দায়ে পড়া লোক ইস্রায়েলীয়দের বিচার-সভার সামনে দাঁড়াবার আগে মারা না পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার প্রতিশোধ নেবার কথা, এগুলো হবে তার হাত থেকে রক্ষা পাবার আশ্রয়-শহর, যাতে খুনের দায়ে পড়া লোক বনি-ইসরাইলদের বিচার-সভার সামনে দাঁড়াবার আগে মারা না পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিশোধ গ্রহণকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই নগর গুলি হবে তোমাদের আশ্রয়স্থান, যেন জনমণ্ডলীর বিচারের সম্মুখীন হওয়ার আগেই কোন হত্যাকারী মারা না পড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত ব্যক্তির পরিবারের যারা প্রতিশোধ নিতে চায় এমন যে কারো কাছ থেকে সে নিরাপদে থাকতে পারবে| আদালতে তার বিচার হওয়া পর্যন্ত সে নিরাপদে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার ফলে সেই সব শহর প্রতিশোধ দাতার হাত থেকে তোমাদের আশ্রয়স্থান হবে; যেন হত্যাকারী বিচারের জন্য মণ্ডলীর সামনে উপস্থিত হবার আগে মারা না যায়।