Numbers 35:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, যদি কেউ লোহার অস্ত্র দ্বারা কাউকেও এমন আঘাত করে যে তাতে সে মারা যায়, তবে সেই ব্যক্তি নরহন্তা; সেই নরহন্তার প্রাণদণ্ড অবশ্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তিকে কোনো লৌহ পদার্থ দিয়ে এমন আঘাত করে যে তার মৃত্যু হয়, তাহলে সেই ব্যক্তি হত্যাকারী; সেই হত্যাকারী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু যদি কেহ লৌহাস্ত্র দ্বারা কাহাকেও এমন আঘাত করে যে, তাহাতে সে মরে, তবে সেই ব্যক্তি নরহন্তা; সেই নরহন্তার প্রাণদণ্ড অবশ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু যদি কেহ লৌহাস্ত্র দ্বারা কাহাকেও এমন আঘাত করে যে, তাহাতে সে মারা যায়, তবে সেই ব্যক্তি নরহন্তা; সেই নরহন্তার প্রাণদণ্ড অবশ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন লোক যদি লোহার কিছু দিয়ে কাউকে আঘাত করে আর তাতে সে মারা যায় তবে সে খুনী। সেই খুনীকে মেরে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন লোক যদি লোহার কিছু দিয়ে কাউকে আঘাত করে আর তাতে সে মারা যায় তবে সে খুনী। সেই খুনীকে হত্যা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লৌহনির্মিত অস্ত্র দ্বারা যদি কেউ কোন লোককে আঘাত করে এবং তার ফলে সে যদি মারা যায়, তা হলে সে হবে হত্যাকারী। সেই হত্যাকারীর অবশ্যই প্রাণদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোনো ব্যক্তি লোহার অস্ত্র ব্যবহার করে কাউকে এমন আঘাত করে যে সেই ব্যক্তি মারা যায়, তবে সেই ব্যক্তিকে অবশ্যই মরতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি কেউ লোহার অস্ত্র দিয়ে কাউকেও এমন আঘাত করে যে, তাতে সে মারা যায়, তবে সেই ব্যক্তি নরহত্যাকারী; সেই নরহত্যাকারীর অবশ্যই প্রাণদণ্ড হবে।