Numbers 35:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রক্তের প্রতিশোধদাতা নিজে নরহন্তাকে হত্যা করবে; তার দেখা পেলেই তাকে হত্যা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রক্তপাতের জন্য প্রতিশোধগ্রহণকারী ব্যক্তি সেই হত্যাকারী ব্যক্তিকে বধ করবে; যখনই সে হত্যাকারীর দেখা পাবে, তাকে বধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রক্তের প্রতিশোধদাতা আপনি নরহন্তাকে বধ করিবে; তাহার দেখা পাইলেই তাহাকে বধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রক্তের প্রতিশোধদাতা আপনি নরহন্তাকে বধ করিবে; তাহার দেখা পাইলেই তাহাকে বধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খুন হওয়া লোকটার রক্তের প্রতিশোধ যার নেবার কথা তাকেই সেই খুনীকে মেরে ফেলতে হবে; দেখা পেলেই সে যেন তাকে মেরে ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খুন হওয়া লোকটার রক্তের প্রতিশোধ যার নেবার কথা তাকেই সেই খুনীকে হত্যা করতে হবে; দেখা পেলেই সে যেন তাকে হত্যা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হত্যার প্রতিশোধ নেওয়ার অধিকারী ব্যক্তি হত্যাকারীকে বধ করবে। তার দেখা পেলেই সে তাকে হত্যা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত ব্যক্তির পরিবারের একজন সদস্য সেই হত্যাকারীর পেছনে তাড়া করে তাকে হত্যা করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রক্তের প্রতিশোধদাতা নিজে নরহত্যাকারীকে হত্যা করবে; তার দেখা পেলেই তাকে হত্যা করবে।