Numbers 35:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি হিংসা করে কেউ কাউকেও আঘাত করে, কিংবা লক্ষ্য করে তার উপরে অস্ত্র নিক্ষেপ করে ও তাতে সে মারা যায়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ আগে থেকে বিদ্বেষবশত কাউকে সজোরে ধাক্কা দেয়, অথবা ইচ্ছাকৃতভাবে কোনো বস্তু কারোর দিকে নিক্ষেপ করে, যার ফলে সে মারা যায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি দ্বেষ করিয়া কেহ কাহাকেও আঘাত করে, কিম্বা লক্ষ্য করিয়া তাহার উপরে অস্ত্র নিক্ষেপ করে ও তাহাতে সে মরে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি দ্বেষ করিয়া কেহ কাহাকেও আঘাত করে, কিম্বা লক্ষ্য করিয়া তাহার উপরে অস্ত্র নিক্ষেপ করে ও তাহাতে সে মারা যায়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ মনে কোন হিংসা নিয়ে কাউকে ধাক্কা মারে কিম্বা ইচ্ছা করে তার দিকে কিছু ছুঁড়ে মারে কিম্বা শত্রুভাব মনে নিয়ে তাকে ঘুঁসি মারে আর এর কোনটাতে সে মারা যায়, তবে যে মেরেছে সে খুনী; তাকে মেরে ফেলতে হবে। খুন হওয়া লোকটার রক্তের প্রতিশোধ যার নেবার কথা, খুনীর দেখা পেলেই সে যেন তাকে মেরে ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ মনে কোন হিংসা নিয়ে কাউকে ধাক্কা মারে কিংবা ইচ্ছা করে তার দিকে কিছু ছুঁড়ে মারে কিংবা শত্রুভাব মনে নিয়ে তাকে ঘুষি মারে আর এর কোনটাতে সে মারা যায়, তবে যে মেরেছে সে খুনী; তাকে হত্যা করতে হবে। খুন হওয়া লোকটার রক্তের প্রতিশোধ যার নেবার কথা, খুনীর দেখা পেলেই সে যেন তাকে হত্যা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ বিদ্বেষের বশে কাউকে মারাত্মক আঘাত করে, কিম্বা লক্ষ্যস্থির করে কারও উপর অস্ত্র নিক্ষেপ করে এবং তার ফলে সেই ব্যক্তি মারা যায়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন ব্যক্তি যদি তার হাত দিয়ে কাউকে এমন আঘাত করে যে তার মৃত্যু হয় অথবা যদি সে কাউকে ধাক্কা দিয়ে হত্যা করে বা যদি কোনো কিছু ছুঁড়ে তাকে হত্যা করে এবং হত্যাকারী সেটি ঘৃণাবশতঃ করে তাহলে সে একজন খুনী| তাকে অবশ্যই হত্যা করা উচিৎ| মৃত ব্যক্তির পরিবারের যে কোনো একজন সদস্য সেই হত্যাকারীর পশ্চাদ্ধাবন করে তাকে হত্যা করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ঘৃণা করে কাউকে আঘাত করে, কিংবা লক্ষ্য করে তার উপরে অস্ত্র ছোঁড়ে ও তাতে সে মারা যায়;