Numbers 35:27 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং রক্তের প্রতিশোধদাতা আশ্রয়-নগরের সীমার বাইরে তাকে পায়, তবে সেই রক্তের প্রতিশোধদাতা তাকে হত্যা করলেও রক্তপাতের অপরাধী হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং রক্তপাতের জন্য প্রতিশোধগ্রহণকারী ব্যক্তি সেই নগর সীমানার বাইরে তার দেখা পায়, তাহলে সে অভিযুক্ত ব্যক্তিকে বধ করতে পারবে। নরহত্যার কোনো অপরাধ তার হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং রক্তের প্রতিশোধদাতা আশ্রয়নগরের সীমার বাহিরে তাহাকে পায়, তবে সেই রক্তের প্রতিশোধদাতা তাহাকে বধ করিলেও রক্তপাতের অপরাধী হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং রক্তের প্রতিশোধদাতা আশ্রয়-নগরের সীমার বাহিরে তাহাকে পায়, তবে সেই রক্তের প্রতিশোধদাতা তাহাকে বধ করিলেও রক্তপাতের অপরাধী হইবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং খুনের প্রতিশোধ নেবার অধিকারী অভয় পুরীতে সীমানার বাইরে তাকে পায়, তাহলে সে তাকে হত্যা করলে তার রক্তপাতের জন্য অপরাধী হবে না।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং রক্তের প্রতিশোধদাতা আশ্রয় শহরের সীমানার বাইরে তাকে পায়, তবে সেই রক্তে প্রতিশোধদাতা তাকে হত্যা করলেও রক্তপাতের অপরাধী হবে না।