Numbers 35:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব নগর তাদের নিবাসের জন্য হবে ও নগরগুলোর চারণ-ভূমি তাদের সমস্ত পশু, সম্পত্তি ও প্রাণীগুলোর জন্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তারা সেই সমস্ত নগরে বসবাস করবে এবং তাদের গবাদি পশু, মেষপাল ও অন্যান্য প্রাণীর জন্য চারণভূমিও লাভ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকল নগর তাহাদের নিবাসের জন্য হইবে, ও নগরগুলির পরিসরভূমি তাহাদের পশুগণ, সম্পত্তি ও জীব সকলের নিমিত্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল নগর তাহাদের নিবাসের জন্য হইবে, ও নগরগুলির পরিসরভূমি তাহাদের পশুগণ, সম্পত্তি ও জীব সকলের নিমিত্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে লেবীয়েরা বাস করবার জন্য গ্রাম ও শহর পাবে আর তাদের গরু-ভেড়া-ছাগল ও অন্যান্য পশু চরাবার মাঠও পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে লেবীয়রা বাস করবার জন্য গ্রাম ও শহর পাবে আর তাদের গরু-ভেড়া-ছাগল ও অন্যান্য পশু চরাবার মাঠও পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই নগরগুলিতে তারা বাস করবে এবং চারপাশের জমি হবে তাদের গবাদি পশুপালের চারণভূমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়রা ঐ সমস্ত শহরে বাস করতে সক্ষম হবে| আর লেবীয়দের সমস্ত গোরু এবং অন্যান্য পশু ঐ শহরের আশেপাশের চারণোপযোগী ভূমি থেকে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবীয়েরা সেই শহরগুলিতে বসবাস করবে। সেই পশু চড়ানোর মাঠ তাদের গবাদি পশু, পশুপাল ও তাদের সমস্ত জীবের জন্য।