Numbers 35:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তোমরা তোমাদের নিবাস দেশ নাপাক করবে না; কেননা রক্ত দেশকে নাপাক করে এবং সেখানে যে রক্তপাত হয়, তার জন্য যে রক্তপাত ঘটায় তার রক্তপাত ছাড়া দেশের কাফ্‌ফারা হতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যে দেশে তোমরা বসবাস করো, সেই দেশকে কলুষিত করবে না। রক্তপাত দেশকে কলুষিত করে এবং যেখানে রক্তপাত হয় সেখানে রক্তপাতকারীর রক্তপাত বিনা দেশের প্রায়শ্চিত্ত হতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তোমরা আপনাদের নিবাস-দেশ অপবিত্র করিবে না; কেননা রক্ত দেশকে অপবিত্র করে; এবং তথায় যে রক্তপাত হয়, তাহার জন্য রক্তপাতীর রক্তপাত ব্যতিরেকে দেশের প্রায়শ্চিত্ত হইতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তোমরা আপনাদের নিবাস-দেশ অপবিত্র করিবে না; কেননা রক্ত দেশকে অপবিত্র করে, এবং তথায় যে রক্তপাত হয়, তাহার জন্য যে রক্তপাতীর রক্তপাত ব্যতিরেকে দেশের প্রায়শ্চিত্ত হইতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের দেশকে অশুচি করবে না, কারণ রক্তপাত হলে দেশ অশুচি হয়। যে দেশে রক্তপাত হয়েছে রক্তপাতকারীর রক্ত ছাড়া আর কোনভাবেই সেই দেশের অশুচিতা ঢাকা দেওয়া যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের দেশকে নাপাক করবে না, কারণ রক্তপাত হলে দেশ নাপাক হয়। যে দেশে রক্তপাত হয়েছে রক্তপাতকারীর রক্ত ছাড়া আর কোনভাবেই সেই দেশের নাপাকী ঢাকা দেওয়া যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ধরণের কোন কাজ করে তোমরা তোমাদের বাসভূমি অশুচি করবে না। কারণ রক্তপাতের দ্বারা দেশ অশুচি হয়। সেখানে যে রক্তপাত হবে, যে সেই রক্তপাত ঘটাবে, তার রক্ত ছাড়া আর কিছু দ্বারা সেই রক্তপাতের প্রায়শ্চিত্ত হতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“নিরাপরাধের রক্তে তোমার দেশের সর্বনাশ হতে দিও না| যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, তাহলে সেই অপরাধের একমাত্র শাস্তি হল সেই খুনীর মৃত্যুদণ্ড| অন্য কোনো প্রকার শাস্তিই দেশকে সেই অপরাধ থেকে মক্ত করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তোমরা নিজেদের বসবাসকারী দেশ অপবিত্র করবে না; কারণ রক্ত দেশকে অপবিত্র করে এবং সেখানে যে রক্তপাত হয়, তার জন্য রক্তপাতীর রক্তপাত ছাড়া দেশের প্রায়শ্চিত্ত হতে পারে না।