Numbers 35:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যে দেশ অধিকার করবে ও যার মধ্যে আমি বাস করি, তুমি তা নাপাক করবে না; কেননা আমি মাবুদ বনি-ইসরাইলদের মধ্যে বাস করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেখানে তোমরা জীবনযাপন করো ও যেখানে আমি বসবাস করি, সেই দেশকে কলুষিত করবে না। কারণ আমি, সদাপ্রভু, ইস্রায়েলীদের মধ্যে বসবাস করি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা যে দেশ অধিকার করিবে, ও যাহার মধ্যে আমি বাস করি, তুমি তাহা অশুচি করিবে না; কেননা আমি সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের মধ্যে বাস করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা যে দেশ অধিকার করিবে, ও যাহার মধ্যে আমি বাস করি, তুমি তাহা অশুচি করিবে না; কেননা আমি সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের মধ্যে বাস করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যে দেশে থাকবে আমিও সেখানে থাকব বলে সেই দেশ অশুচি করা চলবে না। আমি সদাপ্রভু ইস্রায়েলীয়দের মধ্যে বাস করি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যে দেশে থাকবে আমিও সেখানে থাকব বলে সেই দেশ নাপাক করা চলবে না। আমি মাবুদ বনি-ইসরাইলদের মধ্যে বাস করি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দেশ তোমরা অধিকার করবে, যেখানে প্রতিষ্ঠিত হবে আমার পীঠস্থান, সেই দেশ তোমরা অশুচি করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর। ইসরায়েলীদের মাঝেই আমার বসতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভু! আমি ইস্রায়েলের লোকদের সঙ্গে বাস করি| আমিও সেই দেশে থাকবো, সুতরাং নিরপরাধ লোকদের রক্তে এটিকে অপবিত্র করো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যে দেশ অধিকার করবে ও যার মধ্যে আমি বাস করি, তুমি তা অশুচি করবে না; কারণ আমি সদাপ্রভু ইস্রায়েল সন্তানদের মধ্যে বাস করি’।”