Numbers 35:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা নগরগুলোর যেসব চারণ-ভূমি লেবীয়দেরকে দেবে, তার পরিমাণ নগর প্রাচীরের বাইরে চারদিকে এক হাজার হাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা লেবীয়দের জন্য নগরের চতুর্দিকে যে চারণভূমি দান করবে, তা নগরের প্রাচীর থেকে পরের একশো হাত পর্যন্ত বিস্তৃত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা নগরগুলির যে সকল পরিসরভূমি লেবীয়দিগকে দিবে, তাহার পরিমাণ নগর-প্রাচীরের বাহিরে চতুর্দ্দিকে সহস্র হস্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা নগরগুলির যে সকল পরিসরভূমি লেবীয়দিগকে দিবে, তাহার পরিমাণ নগর প্রাচীরের বাহিরে চতুর্দিকে এক সহস্র হস্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে সব গ্রাম ও শহর তোমরা লেবীয়দের দেবে তার চারপাশের পশু চরাবার মাঠের জায়গাগুলো যেন গ্রাম বা শহরের দেওয়াল থেকে এক হাজার হাত পর্যন্ত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে সব গ্রাম ও শহর তোমরা লেবীয়দের দেবে তার চারপাশের পশু চরাবার মাঠের জায়গাগুলো যেন গ্রাম বা শহরের দেওয়াল থেকে এক হাজার হাত পর্যন্ত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগর প্রাচীরের চারিদিকে প্রস্থে একহাজার হাত পরিমাণ জমি তোমরা নগরগুলির সঙ্গে লেবীয়দের দান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে পরিমাণ জমি তোমরা লেবীয়দের দেবে, তা হল শহরের প্রাচীরের থেকে 1500 ফুট বাইরের সমস্ত জমি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা শহরগুলির যেসব পশু চড়ানোর মাঠ লেবীয়দেরকে দেবে, তার পরিমাণ শহরের দেওয়ালের বাইরে চারদিকে হাজার হাত হবে।