Numbers 35:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নরহন্তাদের পলায়নের জন্য যে ছয়টি আশ্রয়-নগর তোমরা দেবে, সেসব এবং তা ছাড়া আরও বেয়াল্লিশটি নগর তোমরা লেবীয়দেরকে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে সমস্ত নগর তোমরা লেবীয়দের দেবে, তার মধ্যে ছয়টি আশ্রয়-নগর হবে। কোনো ব্যক্তি কাউকে বধ করে থাকলে সেখানে পালিয়ে যেতে পারবে। তার অতিরিক্ত তাদের আরও বিয়াল্লিশটি নগর দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নরহন্তাদের পলায়নার্থে যে ছয়টী আশ্রয় নগর তোমরা দিবে, সেই সকল এবং তাহা ছাড়া আরও বেয়াল্লিশটী নগর তোমরা লেবীয়দিগকে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নরহন্তাদের পলায়নার্থে যে ছয়টি আশ্রয়-নগর তোমরা দিবে, সেই সকল এবং তাহা ছাড়া আরও বিয়াল্লিশটি নগর তোমরা লেবীয়দিগকে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা যে সব গ্রাম ও শহর লেবীয়দের দেবে তার মধ্যে ছয়টা হবে আশ্রয়-শহর। কেউ কাউকে মেরে ফেললে ঐ সমস্ত আশ্রয়-শহরের কোন একটাতে সে পালিয়ে যেতে পারবে। এগুলো ছাড়া তোমরা তাদের আরও বেয়াল্লিশটা গ্রাম দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা যে সব গ্রাম ও শহর লেবীয়দের দেবে তার মধ্যে ছয়টা হবে আশ্রয়-শহর। কেউ কাউকে হত্যা করলে ঐ সমস্ত আশ্রয়-শহরের কোন একটাতে সে পালিয়ে যেতে পারবে। এগুলো ছাড়া তোমরা তাদের আরও বেয়াল্লিশটা গ্রাম দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দৈবাৎ নরহত্যা করে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ছয়টি অভয়পুরী এবং তাছাড়াও আরও বিয়াল্লিশটি নগর তোমরা লেবীয়দের দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ শহরগুলোর মধ্যে ছয়টি শহর হবে নিরাপত্তার জন্য| যদি কোনো ব্যক্তি ঘটনাচক্রে কাউকে হত্যা করে, তাহলে সেই ব্যক্তি তার নিরাপত্তার জন্য ঐ সমস্ত শহরে পালিয়ে যেতে পারে| ঐ ছয়টি শহর ছাড়াও তোমরা লেবীয়দের আরও 42টি শহর দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হত্যাকারীদের পালানোর জন্য যে ছয়টি আশ্রয় শহর তোমরা দেবে, সেই সব এবং সেটা ছাড়া আরও বিয়াল্লিশটি শহর তোমরা লেবীয়দেরকে দেবে।