Numbers 36:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফ-সন্তানদের গোষ্ঠীগুলোর মধ্যে মানশার পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তানদের গোষ্ঠীর পিতৃকুলপতিগণ এসে মূসা ও নেতৃবর্গের সম্মুখে, বনি-ইসরাইলদের পিতৃকুলপতিদের সম্মুখে কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফের বংশধরদের গোষ্ঠীসমূহ থেকে মনঃশির নাতি মাখীরের ছেলে গিলিয়দের গোষ্ঠীর প্রধানেরা এসে মোশি ও ইস্রায়েলী পরিবারগুলির প্রধানদের সঙ্গে কথা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফ-সন্তানদের গোষ্ঠী সকলের মধ্যে মনঃশির পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তানদের গোষ্ঠীর পিতৃকুলপতিগণ আসিয়া মোশির ও অধ্যক্ষগণের সম্মুখে, ইস্রায়েল-সন্তানদের পিতৃকুলপতিগণের সম্মুখে, কথা কহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফ-সন্তানদের গোষ্ঠী সকলের মধ্যে মনঃশির পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তানদের গোষ্ঠীর পিতৃকুলপতিগণ আসিয়া মোশির ও অধ্যক্ষগণের সম্মুখে, ইস্রায়েল-সন্তানদের পিতৃকুলপতিগণের সম্মুখে কথা কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফের বংশধরদের বংশ থেকে গিলিয়দের বিভিন্ন বংশের নেতারা এসে মোশি এবং ইস্রায়েলীয়দের অন্যান্য বংশের নেতাদের সংগে কথা বললেন। গিলিয়দ ছিল মাখীরের ছেলে এবং মনঃশির নাতি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফের বংশধরদের বংশ থেকে গিলিয়দের বিভিন্ন বংশের নেতারা এসে মূসা এবং বনি-ইসরাইলদের অন্যান্য বংশের নেতাদের সংগে কথা বললেন। গিলিয়দ ছিল মাখীরের ছেলে এবং মানশার নাতি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের বংশধরদের মধ্যে মনঃশির পৌত্র এবং মাখিরের পুত্র গিলিয়দের পরিবারের নেতৃস্থানীয় ব্যক্তিরা মোশি ও ইসরায়েলী গোষ্ঠীপ্রধানের কাছে এসে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি ছিলেন যোষেফের পুত্র| মনঃশির পুত্র ছিলেন মাখীর| মাখীরের পুত্র ছিলেন গিলিয়দ| মোশি এবং ইস্রায়েলের পরিবারগোষ্ঠীর নেতাদের সঙ্গে কথা বলার জন্য গিলিয়দ পরিবারের নেতারা গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোষেফ সন্তানদের গোষ্ঠীগুলির মধ্যে মনঃশির নাতি মাখীরের ছেলে গিলিয়দের সন্তানদের গোষ্ঠীর বংশধরদের নেতারা এসে মোশির ও নেতাদের সামনে, ইস্রায়েল সন্তানদের পূর্বপুরুষের নেতাদের সামনে, কথা বললেন।