Numbers 36:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসাকে মাবুদ যেরকম হুকুম করলেন, সলফাদের কন্যারা সেইভাবে কাজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সলফাদের মেয়েরা সেইরকমই করল, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশিকে সদাপ্রভু যেরূপ আজ্ঞা করিলেন, সলফাদের কন্যাগণ তদ্রূপ কর্ম্ম করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশিকে সদাপ্রভু যেরূপ আজ্ঞা করিলেন, সলফাদের কন্যাগণ তদ্রূপ কর্ম করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মহলা, তির্সা, হগ্‌লা, মিল্কা ও নোয়া নামে সলফাদের মেয়েরা মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই কাজ করল। তারা তাদের বাবার সমপর্কে যারা ভাই হয় তাদের বিয়ে করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মহলা, তির্সা, হগ্‌লা, মিল্কা ও নোয়া নামে সলফাদের মেয়েরা মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের হুকুম মতই কাজ করল। তারা তাদের পিতার সম্পর্কে যারা ভাই হয় তাদের বিয়ে করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে যে নির্দেশ দিয়েছিলেন, সলফাদের কন্যারা তা পালন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সল্ফাদের কন্যারা মোশিকে দেওয়া প্রভুর আদেশ মান্য করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশিকে সদাপ্রভু যেমন আদেশ দিলেন, সলফাদের মেয়েরা তেমন কাজ করল।