Numbers 36:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ জেরিকোর নিকটস্থ জর্ডানের সমীপে মোয়াবের উপত্যকায় মূসা দ্বারা বনি-ইসরাইলকে এ সব নির্দেশ ও অনুশাসন দান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত আদেশ ও নিয়ন্ত্রণবিধি, সদাপ্রভু জর্ডনের সামনে, যিরীহোর অন্য পাশে, মোয়াবের সমতলে, মোশির মাধ্যমে ইস্রায়েলীদের দান করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যিরীহোর নিকটস্থ যর্দ্দনের সমীপে মোয়াবের তলভূমিতে মোশি দ্বারা ইস্রায়েল-সন্তানগণকে এই সমস্ত আজ্ঞা ও বিচার আদেশ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু যিরীহোর নিকটস্থ যর্দনের সমীপে মোয়াবের তলভূমিতে মোশি দ্বারা ইস্রায়েল-সন্তানগণকে এই সমস্ত আজ্ঞা ও বিচার আদেশ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরীহোর উল্টাদিকে যর্দন নদীর ধারে মোয়াবের সমভূমিতে সদাপ্রভু মোশির মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের এই সব আদেশ ও নিয়ম দিয়েছিলেন। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরিকোর উল্টাদিকে জর্ডান নদীর ধারে মোয়াবের সমভূমিতে মাবুদ মূসার মধ্য দিয়ে বনি-ইসরাইলদের এই সব হুকুম ও নিয়ম দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের উপত্যকায় থাকা কালে প্রভু পরমেশ্বর মোশির মাধ্যমে ইসরায়েলীদের এই সমস্ত অনুশাসন ও নির্দেশ দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ঐগুলোই হল আইন এবং আদেশ যা যিরীহোর অপর পারে, যর্দন নদীর পাশে মোয়াবের যর্দন উপত্যকায় প্রভু মোশিকে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পাশে মোয়াবের উপভূমিতে মোশির মাধ্যমে ইস্রায়েল সন্তানদের এই সমস্ত আদেশ ও বিচারের আজ্ঞা দিলেন।