Numbers 36:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা বললেন, মাবুদ গুলিবাঁট দ্বারা অধিকার হিসেবে বনি-ইসরাইলকে দেশ দিতে আমার মালিককে হুকুম করেছেন এবং আপনি আমাদের ভাই সলফাদের অধিকার তাঁর কন্যাদেরকে দেবার হুকুম মাবুদ থেকে পেয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা বললেন, “যখন সদাপ্রভু আমাদের প্রভুকে আদেশ দিয়ে বলেছিলেন গুটিকাপাত দ্বারা স্বত্বাধিকাররূপে ইস্রায়েলীদের দেশ বণ্টন করতে, তিনি আপনাকে আদেশ দিয়েছিলেন যেন আপনি আমাদের ভাই সলফাদের অধিকার তার মেয়েদের দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা বলিলেন, সদাপ্রভু গুলিবাঁট দ্বারা অধিকারার্থে ইস্রায়েল-সন্তানগণকে দেশ দিতে আমার প্রভুকে আজ্ঞা করিয়াছেন, এবং আপনি আমাদের ভ্রাতা সলফাদের অধিকার তাঁহার কন্যাদিগকে দিবার আজ্ঞা সদাপ্রভু হইতে পাইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা বলিলেন, সদাপ্রভু গুলিবাঁট দ্বারা অধিকারার্থে ইস্রায়েল-সন্তানগণকে দেশ দিতে আমার প্রভুকে আজ্ঞা করিয়াছেন, এবং আপনি আমাদের ভ্রাতা সলফাদের অধিকার তাঁহার কন্যাদিগকে দিবার আজ্ঞা সদাপ্রভু হইতে পাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা বললেন, “ইস্রায়েলীয়দের মধ্যে দেশের জায়গা-জমি গুলিবাঁট করে ঠিক করবার আদেশ দেবার সময় সদাপ্রভু আমাদের মনিবকে বলেছিলেন আমাদের ভাই সলফাদের সম্পত্তি যেন তার মেয়েদের দেওয়া হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা বললেন, “ইসরাইলীয়দের মধ্যে দেশের জায়গা-জমি গুলিবাঁট করে ঠিক করবার হুকুম দেবার সময় মাবুদ আমাদের মালিককে বলেছিলেন আমাদের ভাই সলফাদের সম্পত্তি যেন তার মেয়েদের দেওয়া হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আপনাকে পাশার দান ফেলে ইসরায়েলীদের স্বত্বাধিকার স্থির করার নির্দেশ দিয়েছেন এবং আপনি আমাদের জ্ঞাতিভাই সলফাদের উত্তরাধিকার তার কন্যাদের দেওয়ার নির্দেশ প্রভু পরমেশ্বরের কাছ থেকে পেয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা বললেন, “ঘুঁটি চেলে জমি নিতে প্রভু আমাদের আদেশ করেছিলেন| মহাশয়, প্রভু আমাদের আদেশ করেছিলেন যে সল্ফাদের জমি তার কন্যারাই পাবে| সল্ফাদ আমাদেরই ভাই ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা বললেন, “সদাপ্রভু গুলিবাঁটের মাধ্যমে অধিকারের জন্য ইস্রায়েল সন্তানদের দেশ দিতে আমার প্রভুকে আদেশ করেছেন এবং আপনি আমাদের ভাই সলফাদের অধিকার তাঁর মেয়েদেরকে দেবার আদেশ সদাপ্রভুর থেকে পেয়েছেন।