Numbers 36:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা মাবুদের নির্দেশ অনুসারে বনি-ইসরাইলকে হুকুম করলেন, বললেন, ইউসুফ-সন্তানদের বংশ যথার্থ বলছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভুর আদেশ অনুযায়ী মোশি, ইস্রায়েলীদের এই বিধান দিলেন, “যোষেফের গোষ্ঠীর বংশধরেরা যে কথা বলছে, তা যথার্থ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি সদাপ্রভুর বাক্যানুসারে ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা করিলেন, বলিলেন, যোষেফ-সন্তানদের বংশ যথার্থ কহিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি সদাপ্রভুর বাক্যানুসারে ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা করিলেন, বলিলেন, যোষেফ-সন্তানদের বংশ যথার্থ কহিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভুর আদেশ মত মোশি ইস্রায়েলীয়দের বললেন, “যোষেফের ছেলেদের এই গোষ্ঠীর লোকেরা যা বলছে তা ঠিক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদের হুকুম মত মূসা বনি-ইসরাইলদের বললেন, “ইউসুফের ছেলেদের এই গোষ্ঠীর লোকেরা যা বলছে তা ঠিক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের বললেন, যোষেফের বংশধরেরা ঠিক কথাই বলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি ইস্রায়েলের লোকদের এই আদেশ দিয়েছিলেন| এই আদেশটি ছিল প্রভুর কাছ থেকে পাওয়া: “যোষেফের পরিবারের লোকরা যা বলছে তা ঠিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি সদাপ্রভুর বাক্য অনুসারে ইস্রায়েল সন্তানদের আদেশ করলেন, বললেন, “যোষেফের সন্তানদের বংশ ঠিকই বলছে।