Numbers 36:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ সলফাদের কন্যাদের বিষয়ে এই হুকুম করছেন, তারা যাকে মনোনীত করবে, তাকে বিয়ে করতে পারবে; কিন্তু কেবল নিজেদের পিতৃবংশের কোন গোষ্ঠীর মধ্যে বিয়ে করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু, সলফাদের মেয়েদের জন্য এই আদেশ দিয়েছেন, তাদের বাবার গোষ্ঠীর মধ্যে তারা যাকে চায়, তাকেই বিয়ে করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু সলফাদের কন্যাগণের বিষয়ে এই আজ্ঞা করিতেছেন, তাহারা যাহাকে মনোনীত করিবে, তাহাকে বিবাহ করিতে পারিবে; কিন্তু কেবল আপনাদের পিতৃবংশের কোন গোষ্ঠীর মধ্যে বিবাহ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু সলফাদের কন্যাগণের বিষয়ে এই আজ্ঞা করিতেছেন, তাহারা যাহাকে মনোনীত করিবে, তাহাকে বিবাহ করিতে পারিবে; কিন্তু কেবল আপনাদের পিতৃবংশের কোন গোষ্ঠীর মধ্যে বিবাহ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই সলফাদের মেয়েদের সম্বন্ধে সদাপ্রভু এই আদেশ দিচ্ছেন যে, তারা প্রত্যেকে যাকে খুশী তাকে বিয়ে করতে পারে, তবে যাকে সে বিয়ে করবে তাকে তার বাবার গোষ্ঠীর লোক হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই সলফাদের মেয়েদের সম্বন্ধে মাবুদ এই হুকুম দিচ্ছেন যে, তারা প্রত্যেকে যাকে খুশী তাকে বিয়ে করতে পারে, তবে যাকে সে বিয়ে করবে তাকে তার পিতার গোষ্ঠীর লোক হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সলফাদের কন্যাদের সম্পর্কে প্রভু পরমেশ্বরের নির্দেশ এই: তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিবাহ করতে পারে, কিন্তু পিতৃগোষ্ঠীর মধ্যেই তাদের বিবাহ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সলফাদের কন্যাদের প্রতি প্রভুর আদেশ হল এই: যদি তোমরা কোনো ব্যক্তিকে বিয়ে করতে চাও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের নিজেদের গোষ্ঠীর কোনো ব্যক্তিকেই বিয়ে করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু সলফাদের মেয়েদের বিষয়ে এই আদেশ করছেন, তারা যাকে মনোনীত করবে, তাকে বিয়ে করতে পারবে; কিন্তু শুধু নিজেদের বাবার বংশের কোন গোষ্ঠীর মধ্যে বিয়ে করবে।