Numbers 36:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে বনি-ইসরাইলদের অধিকার এক বংশ থেকে অন্য বংশে যাবে না; বনি-ইসরাইল প্রত্যেকে নিজ নিজ পিতৃবংশের অধিকারভুক্ত থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েলীদের মধ্যে কোনো অধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে যাবে না, কারণ প্রত্যেক ইস্রায়েলী তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া গোষ্ঠীর ভূমি রক্ষা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে ইস্রায়েল-সন্তানগণের অধিকার এক বংশ হইতে অন্য বংশে যাইবে না; ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে আপন আপন পিতৃবংশের অধিকারভুক্ত থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে ইস্রায়েল-সন্তানগণের অধিকার এক বংশ হইতে অন্য বংশে যাইবে না; ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে আপন আপন পিতৃবংশের অধিকারভুক্ত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের সম্পত্তি এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে যেতে পারবে না। প্রত্যেক ইস্রায়েলীয়কেই তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া গোষ্ঠীর সম্পত্তি ধরে রাখতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের সম্পত্তি এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে যেতে পারবে না। প্রত্যেক ইসরাইলীয়কেই তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া গোষ্ঠীর সম্পত্তি ধরে রাখতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে ইসরায়েলীদের স্বত্বাধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে হস্তান্তরিত হবে না। ইসরায়েলীরা প্রত্যেকে তার পৈতৃক সম্পত্তির অধিকারী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই প্রকারেই ইস্রায়েলের লোকদের মধ্যে এক পরিবারগোষ্ঠী থেকে অন্য পরিবারগোষ্ঠীতে জমি হস্তান্তরিত হবে না| প্রত্যেক ইস্রায়েলীয় তার পূর্বপুরুষের অধিকারভুক্ত জমি রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে ইস্রায়েল সন্তানের অধিকার এক বংশ থেকে অন্য বংশে যাবে না। ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে নিজেদের বাবার বংশের অধিকারে অন্তর্ভুক্ত থাকবে।