Numbers 36:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইল প্রত্যেকে যেন নিজ নিজ পৈতৃক অধিকার ভোগ করে, এজন্য বনি-ইসরাইলদের কোন বংশের মধ্যে অধিকারিণী প্রত্যেক কন্যা তার পিতৃবংশীয় গোষ্ঠীর মধ্যে কোন এক পুরুষের স্ত্রী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক মেয়ে যে ইস্রায়েলী গোষ্ঠীর মধ্যে অধিকার প্রাপ্ত হবে, সে অবশ্যই তা পিতৃ-গোষ্ঠীর মধ্যে কোনো ব্যক্তিকে বিয়ে করবে। এভাবে প্রত্যেক ইস্রায়েলী ব্যক্তি তার বাবার অধিকার ভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে যেন আপন আপন পৈতৃক অধিকার ভোগ করে, এই জন্য ইস্রায়েল-সন্তানগণের কোন বংশের মধ্যে অধিকারিণী প্রত্যেক কন্যা আপন পিতৃবংশীয় গোষ্ঠীর মধ্যে কোন এক পুরুষের স্ত্রী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে যেন আপন আপন পৈতৃক অধিকার ভোগ করে, এই জন্য ইস্রায়েল-সন্তানগণের কোন বংশের মধ্যে অধিকারিণী প্রত্যেক কন্যা আপন পিতৃবংশীয় গোষ্ঠীর মধ্যে কোন এক পুরুষের স্ত্রী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের প্রত্যেকে যাতে পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সম্পত্তির মালিক থাকতে পারে সেইজন্য ইস্রায়েলীয় গোষ্ঠীর প্রত্যেকটি মেয়ে-ওয়ারিশকে তার বাবার গোষ্ঠীর কাউকে বিয়ে করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের প্রত্যেকে যাতে পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সম্পত্তির মালিক থাকতে পারে সেইজন্য ইসরাইলীয় গোষ্ঠীর প্রত্যেকটি মেয়ে-ওয়ারিশকে তার পিতার গোষ্ঠীর কাউকে বিয়ে করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা প্রত্যেকে যাতে তার পৈতৃক সম্পত্তি ভোগ দখল করতে পারে, তার জন্য ইসরায়েলীদের মধ্যে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারিণী কন্যারা তাদের পিতৃগোষ্ঠীর মধ্যেই কোন এক ব্যক্তিকে বিবাহ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যদি কোনো স্ত্রীলোক তার পিতার জমি পায়, তাহলে সে অবশ্যই তার নিজের গোষ্ঠীর কোনো ব্যক্তিকেই বিবাহ করবে| এই প্রকারে প্রত্যেক ব্যক্তি তার পূর্বপুরুষের অধিকারভুক্ত জমি রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানদের প্রত্যেক মেয়ে যে তার বংশের অধিকার পেয়েছে সে অবশ্যই তার বাবার বংশের কাউকে বিয়ে করবে। এর জন্য প্রত্যেক ইস্রায়েল সন্তান নিজেদের পূর্বপুরুষের অধিকার ভোগ করে।