Numbers 36:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে এক বংশ থেকে অন্য বংশে অধিকার যাবে না, কারণ বনি-ইসরাইলদের প্রত্যেক বংশ নিজ নিজ অধিকারভুক্ত থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো উত্তরাধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে যাবে না, কারণ প্রত্যেক ইস্রায়েলী গোষ্ঠী তার অধিকারভুক্ত ভূমি নিজের কাছে রাখবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে এক বংশ হইতে অন্য বংশে অধিকার যাইবে না, কারণ ইস্রায়েল-সন্তানগণের প্রত্যেক বংশ আপন আপন অধিকারভুক্ত থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে এক বংশ হইতে অন্য বংশে অধিকার যাইবে না, কারণ ইস্রায়েল-সন্তানগণের প্রত্যেক বংশ আপন আপন অধিকারভুক্ত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন সম্পত্তিই এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে চলে যেতে পারবে না। ইস্রায়েলীয়দের প্রত্যেক গোষ্ঠীকেই তার পাওয়া সম্পত্তি ধরে রাখতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন সম্পত্তিই এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে চলে যেতে পারবে না। বনি-ইসরাইলদের প্রত্যেক গোষ্ঠীকেই তার পাওয়া সম্পত্তি ধরে রাখতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে এক গোষ্ঠীর সম্পত্তি অন্য গোষ্ঠীর দখলে যাবে না এবং ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর সম্পত্তি বজায় থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং ইস্রায়েলের লোকদের মধ্যে এক গোষ্ঠী থেকে অন্য পরিবারগোষ্ঠীতে জমি অবশ্যই হস্তান্তরিত হবে না| প্রত্যেক ইস্রায়েলীয় তার নিজের পূর্বপুরুষের অধিকারভুক্ত জমি রাখবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে এক বংশ থেকে অন্য বংশে অধিকার পরিবর্তন হবে না, কারণ ইস্রায়েল সন্তানের প্রত্যেক বংশ নিজেদের অধিকারে অন্তর্ভুক্ত থাকবে।”