Numbers 4:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র শুশুকের চামড়ার একটি আচ্ছাদনে রেখে দণ্ডের উপরে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর, তারা সেই দীপাধার ও তার সম্পর্কিত সমস্ত জিনিসের উপর টেকসই চামড়ার আচ্ছাদন দেবে এবং সেই সমস্ত তারা বহনকারী কাঠামোর উপরে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র তহশ-চর্ম্মের এক আচ্ছাদনে রাখিয়া দণ্ডের উপরে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র তহশ-চর্মের এক আচ্ছাদনে রাখিয়া দণ্ডের উপরে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা সমস্ত সাজ-সরঞ্জাম সুদ্ধ বাতিদানটা শুশুকের চামড়ায় জড়িয়ে সেটা তার বয়ে নেবার তক্তার উপর রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা সমস্ত সাজ-সরঞ্জাম সুদ্ধ বাতিদানটা শুশুকের চামড়ায় জড়িয়ে সেটা তার বয়ে নেবার তক্তার উপর রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীপাধার ও তার সাজসরঞ্জাম শুশুকের ভারি চামড়ার আচ্ছাদন দিয়ে ঢেকে সেটিকে বয়ে নিয়ে যাওয়ার পাটাতনের উপরে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সমস্ত জিনিসগুলোকে মসৃণ চামড়ার মধ্যে মুড়বে| এর পর তারা অবশ্যই এই সমস্ত দ্রব্যসামগ্রীকে খুঁটিতে পরাবে, যে খুঁটিগুলো বহন করার জন্য ব্যবহৃত হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বাতিদান এবং তার সমস্ত পাত্র শীলের চামড়ায় ঢেকে দিয়ে বয়ে নিয়ে যাবার পাটাতনের উপরে রাখবে।