Numbers 4:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা সোনার ধূপগাহ্র উপরে নীল রংয়ের কাপড় পেতে তার উপরে শুশুকের চামড়ার আচ্ছাদন দেবে এবং তার বহন-দণ্ড পরাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“স্বর্ণ-বেদির উপরে তারা নীল রংয়ের বস্ত্র পাতবে এবং টেকসই চামড়ার আচ্ছাদন দিয়ে তার বহন-দণ্ড যথাস্থানে পরিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা স্বর্ণময় বেদীর উপরে নীলবর্ণ বস্ত্র পাতিয়া তাহার উপরে তহশ-চর্ম্মের আচ্ছাদন দিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা স্বর্ণময় বেদির উপরে নীলবর্ণ বস্ত্র পাতিয়া তাহার উপরে তহশ-চর্মের আচ্ছাদন দিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোনার বেদীটার উপর একটা নীল কাপড় বিছিয়ে তারা সেটা শুশুকের চামড়া দিয়ে ঢেকে দেবে এবং বেদীর ডাণ্ডাগুলো জায়গামত ঢুকিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোনার ধূপগাহের উপর একটা নীল কাপড় বিছিয়ে তারা সেটা শুশুকের চামড়া দিয়ে ঢেকে দেবে এবং ধূপগাহের ডাণ্ডাগুলো জায়গামত ঢুকিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তারা স্বর্ণবেদীর উপরে নীল রঙের কাপড় বিছিয়ে দেবে এবং সেটিকে শুশুকের চামড়ার আচ্ছাদন দিয়ে ঢাকবে। তারপর সেটিকে বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডাগুলি পরিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারা অবশ্যই সোনালী বেদীর ওপর একটি নীল কাপড় বিছিয়ে দেবে এবং সেটাকে একটি মসৃণ চামড়া দিয়ে আবৃত করবে| তারপর তারা বহনের জন্য বেদীর ওপরে আংটার মধ্যে খুঁটিগুলো পরাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সোনার বেদির উপরে নীল রঙের বস্ত্র পেতে তার উপরে শুশুকের চামড়ায় ঢেকে দেবে এবং তার বহন-দন্ড পরাবে।