Numbers 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা পবিত্র স্থানের পরিচর্যার সমস্ত পাত্র নিয়ে নীল রংয়ের কাপড়ের মধ্যে রাখবে এবং শুশুকের চামড়া দিয়ে তা ঢেকে দণ্ডের উপরে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পবিত্রস্থানে পরিচর্যার উদ্দেশে ব্যবহৃত সমস্ত পাত্র নিয়ে তারা নীল রংয়ের কাপড়ে জড়াবে; সেই সমস্তের উপরে টেকসই চামড়ার আচ্ছাদন দেবে এবং বহনকারী কাঠামোর উপরে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা পবিত্র স্থানের পরিচর্য্যার্থক সমস্ত পাত্র লইয়া নীলবর্ণ বস্ত্রের মধ্যে রাখিবে, এবং তহশ-চর্ম্ম দিয়া তাহা ঢাকিয়া দণ্ডের উপরে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা পবিত্র স্থানের পরিচর্যার্থক সমস্ত পাত্র লইয়া নীলবর্ণ বস্ত্রের মধ্যে রাখিবে, এবং তহশ-চর্ম দিয়া তাহা ঢাকিয়া দণ্ডের উপরে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র তাম্বুর কাজে ব্যবহার করবার সমস্ত জিনিসপত্র তারা নীল কাপড়ে জড়িয়ে শুশুকের চামড়া দিয়ে ঢেকে সেটা তার বয়ে নেবার তক্তার উপরে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র তাম্বুর কাজে ব্যবহার করবার সমস্ত জিনিসপত্র তারা নীল কাপড়ে জড়িয়ে শুশুকের চামড়া দিয়ে ঢেকে সেটা তার বয়ে নেবার তক্তার উপরে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তারা পবিত্র স্থানের ক্রিয়াকর্মে ব্যবহার্য বাসনপত্র নিয়ে নীল রঙের এক খণ্ড কাপড়ের মধ্যে রাখবে এবং শুশুকের চামড়ার আচ্ছাদন দিয়ে সেগুলি ঢেকে বয়ে নিয়ে যাওয়ার পাটাতনের উপরে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এর পর তারা পবিত্র স্থানে উপাসনার জন্য যে সব বিশেষ ধরণের জিনিসপত্র ব্যবহৃত হয়, সেগুলিকে এক জায়গায় জড়ো করবে| একত্রিত জিনিসপত্রগুলিকে তারা অবশ্যই একটি নীল কাপড়ে মুড়বে| তারপর তারা ঐসব জিনিসগুলিকে মসৃণ চামড়া দিয়ে ঢাকবে| তারপর এগুলোকে বহনের জন্যে একটি কাঠামোর ওপর রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা পবিত্রস্থানের পরিচর্য্যার জন্য সমস্ত পাত্র নিয়ে নীল রঙের বস্ত্রের মধ্যে রাখবে এবং শুশুকের চামড়া দিয়ে তা ঢেকে দন্ডের উপরে রাখবে।