Numbers 4:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোরবানগাহ্ থেকে ভস্ম ফেলে তার উপরে বেগুনী রংয়ের কাপড় পাতবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা পিতলের বেদি থেকে সমস্ত ছাই বের করে দেবে। তার উপরে বেগুনি রংয়ের কাপড় পাতবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বেদি হইতে ভস্ম ফেলিয়া তাহার উপরে বেগুনে রঙ্গের বস্ত্র পাতিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বেদি হইতে ভস্ম ফেলিয়া তাহার উপরে বেগুনে রঙের বস্ত্র পাতিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ব্রোঞ্জের বেদীটার সমস্ত ছাই ফেলে দিয়ে তারা একটা বেগুনী রংয়ের কাপড় তার উপর বিছিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্টার সমস্ত ছাই ফেলে দিয়ে তারা একটা বেগুনী রংয়ের কাপড় তার উপর বিছিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তারা বেদীর ছাই পরিস্কার করে তার উপরে বেগুনী রঙের কাপড় পেতে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারা অবশ্যই পিতলের বেদীর ওপর থেকে ছাই পরিষ্কার করবে এবং বেদীর ওপর একটি বেগুনী কাপড় পাতবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বেদি থেকে ছাই ফেলে তার উপরে বেগুনী রঙের বস্ত্র পাতবে।