Numbers 4:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রদীপের জন্য তেল ও ধূপের জন্য সুগন্ধি দ্রব্য, প্রতিদিনের শস্য-উৎসর্গ ও অভিষেকের তেলের তত্ত্বাবধান, সমস্ত শরীয়ত-তাঁবু এবং যা কিছু তার মধ্যে আছে, পবিত্র স্থান ও তার দ্রব্যগুলোর তত্ত্বাবধান করা হারুনের পুত্র ইমাম ইলিয়াসরের কাজ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাজক হারোণের ছেলে ইলীয়াসর, দীপ্তির জন্য তেলের, সুগন্ধি ধূপ, নিয়মিত শস্য-নৈবেদ্য ও অভিষেকের তেলের দায়িত্ব নেবে। সে সমস্ত পবিত্র আসবাব ও জিনিসপত্র সমাগম তাঁবু ও তার ভিতরের সমস্ত বিষয়ের তত্ত্বাবধায়ক হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দীপার্থক তৈল ও ধূপার্থক সুগন্ধি দ্রব্য, নিত্য ভক্ষ্য-নৈবেদ্য ও অভিষেকার্থ তৈলের তত্ত্বাবধান, সমস্ত আবাস এবং যে কিছু তাহার মধ্যে আছে, পবিত্র স্থান ও তাহার দ্রব্য সকলের তত্ত্বাবধান করা হারোণের পুত্র ইলীয়াসর যাজকের কার্য্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দীপার্থক তৈল ও ধূপার্থক সুগন্ধি দ্রব্য, নিত্য ভক্ষ্য-নৈবেদ্য ও অভিষেকার্থ তৈলের তত্ত্বাবধান, সমস্ত আবাস এবং যাহা কিছু তাহার মধ্যে আছে, পবিত্র স্থান ও তাহার দ্রব্য সকলের তত্ত্বাবধান করা হারোণের পুত্র ইলীয়াসর যাজকের কার্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাতির তেল, সুগন্ধি ধূপ, নিয়মিত শস্য-উৎসর্গ এবং অভিষেক-তেলের ভার থাকবে পুরোহিত হারোণের ছেলে ইলীয়াসরের উপর। পুরো আবাস-তাম্বু ও তার মধ্যেকার সমস্ত কিছুর, অর্থাৎ পবিত্র তাম্বুর ও তার সাজ-সরঞ্জামের ভার থাকবে ইলীয়াসরের উপর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাতির তেল, খোশবু ধূপ, নিয়মিত শস্য-কোরবানী এবং অভিষেক-তেলের ভার থাকবে ইমাম হারুনের ছেলে ইলীয়াসরের উপর। পুরো আবাস-তাম্বু ও তার মধ্যেকার সমস্ত কিছুর, অর্থাৎ পবিত্র তাম্বুর ও তার সাজ-সরঞ্জামের ভার থাকবে ইলীয়াসরের উপর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীপ জ্বালানোর তেল, সুগন্ধি ধূপ, নিত্যনৈমিত্তিক ভোগ এবং অভিষেকের তেল ইত্যাদির তত্ত্বাবধান, প্রভু পরমেশ্বরের শিবির এবং তার ভিতরকার সবকিছুর - পবিত্র স্থান এবং সেখানকার সমস্ত দ্রব্যাদির তত্ত্বাবধানের দায়িত্ব থাকবে হারোণের পুত্র পুরোহিত ইলিয়াসরের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজক হারোণের পুত্র ইলীয়াসর, পবিত্র তাঁবুর দায়িত্বে থাকবে| সেই পবিত্র স্থান এবং সেখানকার সকল জিনিসপত্রের দায়িত্ব তার| বাতি জ্বালাবার জন্য প্রয়োজনীয় তেল, ধূপধূনো, দৈনন্দিন উৎসর্গীকৃত জিনিসপত্র এবং অভিষেকের তেলের দায়িত্বেও সে থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দীপের তেল ও ধূপের জন্য সুগন্ধি দ্রব্য, নিত্য ভক্ষ্য নৈবেদ্য ও অভিষেকের তেলের দেখাশোনা করা, সমস্ত সমাগম তাঁবু এবং যা কিছু তার মধ্যে আছে, পবিত্রস্থান ও তার সমস্ত দ্রব্যের দেখাশোনা করা হারোণের ছেলে ইলীয়াসর যাজকের কাজ হবে।”