Numbers 4:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যখন তারা অতি পবিত্র বস্তুর কাছে যায়, তখন তারা যেন বেঁচে থাকে, মারা না পড়ে, সেজন্য তোমরা তাদের প্রতি এরকম করো; হারুন ও তার পুত্ররা ভিতরে গিয়ে ওদের প্রত্যেকজনকে নিজ নিজ সেবাকর্মে ও ভার বহনে নিযুক্ত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তারা অতি পবিত্র দ্রব্যসমূহের নিকটবর্তী হয়, তারা যেন জীবিত থাকে, হত না হয়; তাদের জন্য এই কাজ করো, হারোণ ও তার ছেলেরা পবিত্রস্থানের ভিতরে যাবে এবং প্রত্যেক ব্যক্তিকে তার কাজ এবং কোন দ্রব্য সে বহন করবে, তা নিরূপণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যখন তাহারা অতি পবিত্র বস্তুর নিকটবর্ত্তী হয়, তখন তাহারা যেন বাঁচিয়া থাকে, মারা না পড়ে, এই নিমিত্ত তোমরা তাহাদের প্রতি এইরূপ করিও; হারোণ ও তাহার পুত্রগণ ভিতরে গিয়া উহাদের প্রত্যেক জনকে আপন আপন সেবাকর্ম্মে ও ভার বহনে নিযুক্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যখন তাহারা অতি পবিত্র বস্তুর নিকটবর্তী হয়, তখন তাহারা যেন বাঁচিয়া থাকে, মারা না পড়ে, এই নিমিত্ত তোমরা তাহাদের প্রতি এইরূপ করিও; হারোণ ও তাহার পুত্রগণ ভিতরে গিয়া উহাদের প্রত্যেক জনকে আপন আপন সেবাকর্মে ও ভার বহনে নিযুক্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে তারা মহাপবিত্র জিনিসগুলোর কাছে গিয়ে মারা না পড়ে বরং বেঁচে থাকে সেই উদ্দেশ্যে হারোণ ও তার ছেলেরা পবিত্র তাম্বুর মধ্যে গিয়ে প্রত্যেকের কাজ এবং কি তাকে বয়ে নিয়ে যেতে হবে তা ঠিক করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে তারা মহাপবিত্র জিনিসগুলোর কাছে গিয়ে মারা না পড়ে বরং বেঁচে থাকে সেই উদ্দেশ্যে হারুন ও তার ছেলেরা পবিত্র তাম্বুর মধ্যে গিয়ে প্রত্যেকের কাজ এবং কি তাকে বয়ে নিয়ে যেতে হবে তা ঠিক করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যখন মহাপবিত্র বস্তুসমূহের সান্নিধ্যে যাবে, তখন তারা যাতে বাঁচে, মারা না যায় তার জন্য তোমরা এই ব্যবস্থা করবে: হারোণ ও তার পুত্রেরা শিবিরের ভিতরে গিয়ে তাদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ ও বোঝা বওয়ার দায়িত্ব স্থির করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা নিশ্চয়ই এই কাজগুলো করবে যাতে কহাতের পরিবারের লোকরা পবিত্রতম স্থানের কাছে যেতে পারে এবং যাতে তাদের মৃত্যু না হয়| হারোণ ও তার পুত্ররা ভেতরে প্রবেশ করে কহাত্ পরিবারের প্রত্যেকটি লোককে তাদের কি করতে হবে এবং কি বইতে হবে তা দেখিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যখন তারা অতি পবিত্র বস্তুর কাছাকাছি আসে, তখন যেন তারা বেঁচে থাকে, মারা না যায়, এই জন্য তোমরা তাদের প্রতি এইরকম কোরো; হারোণ ও তার ছেলেরা ভিতরে যাবে এবং তাদের প্রত্যেক জনকে নিজেদের সেবা কাজ ও ভার বহনে নিযুক্ত করবে।”