Numbers 4:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুনের ও তার পুত্রদের হুকুম অনুসারে গের্শোনীয়রা নিজ নিজ ভার বহন ও সেবাকর্ম সম্পর্কিত সমস্ত কাজ করবে; তোমরা তাদের সমস্ত ভার বহনে তাদের নিযুক্ত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সমস্ত কাজ, বহন-সংক্রান্ত অথবা অন্যান্য যে কোনো কাজই হোক না কেন, সেই সমস্ত হারোণ এবং তার ছেলেদের নির্দেশে করতে হবে। তাদের দায়িত্বে যে সকল বহন করার কাজ থাকবে তা তুমি নির্দিষ্ট করে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হারোণের ও তাহার পুত্রগণের আজ্ঞানুসারে গের্শোন-সন্তানগণ আপন আপন ভার বহন ও সেবাকর্ম্ম সম্বন্ধীয় সমস্ত কর্ম্ম করিবে; তোমরা তাহাদের সমস্ত ভার বহনে তাহাদিগকে নিযুক্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণের ও তাহার পুত্রগণের আজ্ঞা অনুসারে গের্শোন-সন্তানগণ আপন আপন ভার বহন ও সেবাকর্ম সম্বন্ধীয় সমস্ত কর্ম করিবে; তোমরা তাহাদের সমস্ত ভার বহনে তাহাদিগকে নিযুক্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বোঝা বইবার কাজ হোক কিম্বা আর অন্য যে কোন কাজ হোক, সমস্ত কাজই হারোণ ও তার ছেলেদের নির্দেশমত তাদের করতে হবে। যে সব জিনিস বয়ে নিয়ে যাওয়া তাদের দায়িত্ব তা তোমরাই তাদের বলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বোঝা বইবার কাজ হোক কিংবা আর অন্য যে কোন কাজ হোক, সমস্ত কাজই হারুন ও তার ছেলেদের নির্দেশমত তাদের করতে হবে। যে সব জিনিস বয়ে নিয়ে যাওয়া তাদের দায়িত্ব তা তোমরাই তাদের বলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও তার পুত্রদের নির্দেশ অনুসারে গের্শোন গোষ্ঠীর লোকেরা তাদের নির্দিষ্ট কাজ করবে এবং বোঝা বয়ে নিয়ে যাবে। তারা কোন কোন বোঝা নিয়ে যাবে, তা তোমরা ঠিক করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সকল কাজ করা হবে হারোণ এবং তার পুত্ররা তার প্রতি লক্ষ্য রাখবে| গের্শোনের লোকরা যে সব জিনিসপত্র বহন করবে এবং যে সব কাজ করবে, তার প্রত্যেকের প্রতি হারোণ এবং তার পুত্ররা লক্ষ্য রাখবে| যে সব জিনিসপত্র তারা বহন করবে তার দায়িত্বও তুমি তাদের দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণের ও তার ছেলেদের আদেশ অনুসারে গের্শোন সন্তানরা নিজেদের ভার বহন ও সমস্ত সেবা কাজ করবে। তোমরা সমস্ত ভার বহন করার কাজে তাদের নিযুক্ত করবে।