Numbers 4:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জমায়েত-তাঁবুতে এ-ই গের্শোনীয়দের গোষ্ঠীগুলোর সেবাকর্ম এবং তাদের কর্তব্য-কাজ ইমাম হারুনের পুত্র ঈথামরের হাতে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুর জন্য গের্শোনীয়দের কাজকর্ম এই। তাদের করণীয় কর্তব্য যাজক হারোণের ছেলে ঈথামরের নির্দেশ অনুসারে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমাগম-তাম্বুতে ইহাই গের্শোন-সন্তানগণের গোষ্ঠীদের সেবাকর্ম্ম; এবং তাহাদের রক্ষণীয় হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমাগম-তাম্বুতে ইহাই গের্শোন-সন্তানগণের গোষ্ঠীদের সেবাকর্ম, এবং তাহাদের রক্ষণীয় হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিলন-তাম্বুতে গের্শোনীয় বংশগুলোর এই হল কাজ। তাদের কাজকর্মের দেখাশোনা করবার ভার থাকবে পুরোহিত হারোণের ছেলে ঈথামরের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিলন-তাম্বুতে গের্শোনীয় বংশগুলোর এই হল কাজ। তাদের কাজকর্মের দেখাশোনা করবার ভার থাকবে ইমাম হারুনের ছেলে ঈথামরের উপর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কাজগুলিই হবে সম্মিলন শিবিরে গের্শোন গোষ্ঠীর লোকদের করণীয় এবং পুরোহিত হারোণের পুত্র ইথামরের তত্ত্বাবধানে তাদের কাজকর্ম পরিচালিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক হারোণের পুত্র ঈথামরের নির্দেশ অনুসারে সমাগম তাঁবুর জন্য গের্শোন পরিবারগোষ্ঠীর লোকরা এই কাজগুলোই করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমাগম তাঁবুতে এটাই গের্শোন গোষ্ঠীর সন্তানদের সেবা কাজ। হারোণ যাজকের ছেলে ঈথামর তাদের কাজে নেতৃত্ব দেবে।