Numbers 4:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ত্রিশ বছর বয়স্ক থেকে পঞ্চাশ বছর বয়স্ক পর্যন্ত যারা জমায়েত-তাঁবুতে সেবাকর্ম করার জন্য শ্রেণীভুক্ত হয়, তাদেরকে গণনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুর কাজে অংশগ্রহণের জন্য যারা সমাগত হয়, ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক সেই সমস্ত পুরুষের সংখ্যা গণনা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্য্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম্ম করণার্থে শ্রেণীভুক্ত হয়, তাহাদিগকে গণনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম করণার্থে শ্রেণীভুক্ত হয়, তাহাদিগকে গণনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সের যে মরারীয় পুরুষেরা মিলন-তাম্বুর কাজ করতে আসবে কেবল তাদের সংখ্যা গণনা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সের যে মরারীয় পুরুষেরা মিলন-তাম্বুর কাজ করতে আসবে কেবল তাদের সংখ্যা গণনা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যতজন পুরুষ সম্মিলন শিবিরের পরিচর্যার কাজে নিযুক্ত হতে পারে, তাদের সংখ্যা গণনা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেনাবাহিনীতে কাজ করেছিল এমন 30 থেকে 50 বছরের বয়স্ক সব পুরুষের সংখ্যা গণনা করো| সমাগম তাঁবুর জন্য তারা এই বিশেষ ধরণের কাজ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ত্রিশ বছর বয়সী থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত যারা সমাগম তাঁবুতে সেবা কাজ করার জন্য শ্রেণীভুক্ত হয়, তাদেরকে গণনা কর।