Numbers 4:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাঙ্গণের চারপাশের সমস্ত স্তম্ভ, সেই সবের চুঙ্গি, গোঁজ, দড়ি ও তৎসম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও কাজ। তোমরা নামে নামে তাদের বহনীয় ভারের সমস্ত দ্রব্য গণনা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে প্রাঙ্গণের পরিবেষ্টনকারী খুঁটি সকল, তাঁবুর গোঁজ, দড়ি, তাদের উপকরণ এবং ব্যবহার্য সমস্ত আনুষঙ্গিক দ্রব্য বহন করবে। বহনের জন্য প্রত্যেক ব্যক্তিকে তার নির্দিষ্ট দ্রব্যসকল নিরূপণ কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকলের চুঙ্গি, গোঁজ, রজ্জু ও তৎসম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও কার্য্য। তোমরা নামে নামে তাহাদের বহনীয় ভারের সমস্ত দ্রব্য গণনা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং প্রাঙ্গণের চতুর্দিক্‌স্থিত স্তম্ভ সকল, সেই সকলের চুঙ্গি, গোঁজ, রজ্জু ও তৎসম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও কার্য। তোমরা নামে নামে তাহাদের বহনীয় ভারের সমস্ত দ্রব্য গণনা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া, চারপাশের উঠানের সমস্ত পা-দানি সুদ্ধ খুঁটি, তাম্বুর গোঁজ, উঠানের পর্দার দড়ি ও সেগুলোর সমস্ত যন্ত্রপাতি এবং সেগুলো কাজে লাগাবার সমস্ত দরকারী জিনিসও তাদের বয়ে নিয়ে যেতে হবে। কে কি বয়ে নিয়ে যাবে তা তোমরাই তাদের ঠিক করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া, চারপাশের উঠানের সমস্ত পা-দানি সুদ্ধ খুঁটি, তাম্বুর গোঁজ, উঠানের পর্দার দড়ি ও সেগুলোর সমস্ত যন্ত্রপাতি এবং সেগুলো কাজে লাগাবার সমস্ত দরকারী জিনিসও তাদের বয়ে নিয়ে যেতে হবে। কে কি বয়ে নিয়ে যাবে তা তোমরাই তাদের ঠিক করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাঙ্গণের চারিদিকের খুঁটি, সেগুলির খাপ, খোঁটা, দড়িদড়া এবং সেগুলির আনুষঙ্গিক সাজসরঞ্জাম। তোমরা তাদের প্রত্যেকের নামে নির্দিষ্ট বোঝা বওয়ার ভার দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাঙ্গণের চারপাশের স্তম্ভগুলি, ভিত্তিগুলি, তাঁবুর খুঁটিগুলি, সমস্ত দড়ি এবং প্রাঙ্গণের চারপাশের খুঁটির জন্যে যা কিছু ব্যবহৃত হয় সব কিছু তারা অবশ্যই বহন করবে| নামের তালিকা তৈরী করে প্রত্যেক ব্যক্তিকে নিশ্চিত করে বলে দাও তাকে কোন কোন জিনিস বহন করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমাগম তাঁবু ঘেরা উঠানের স্তম্ভ, সে সকলের অর্গল, স্তম্ভ ও চূঙ্গি এবং প্রাঙ্গণের চতুর্দ্দিক্‌স্থিত স্তম্ভ সকল, সে সকলের ভিত্তি, গোঁজ, রশি, তার সঙ্গে তাদের হাতের কাজ। বয়ে নিয়ে যাওয়া সমস্ত দ্রব্য তাদের নামে গণনা করবে।