Numbers 4:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জমায়েত-তাঁবুতে এই মরারি সন্তানদের গোষ্ঠীগুলোর সমস্ত সেবাকর্ম সম্পর্কিত কাজ; এটি ইমাম হারুনের পুত্র ঈথামরের হাতে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবু সম্পর্কিত কাজ করার সময় মরারি গোষ্ঠীর করণীয় কর্তব্য এই। তারা যাজক হারোণের ছেলে ঈথামরের নির্দেশে এই সমস্ত কাজ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমাগম-তাম্বুতে ইহা মরারি-সন্তানদের গোষ্ঠীদের সমস্ত সেবাকর্ম্ম সম্বন্ধীয় কার্য্য; ইহা হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমাগম-তাম্বুতে ইহা মরারি সন্তানদের গোষ্ঠীদের সমস্ত সেবাকর্ম সম্বন্ধীয় কার্য; ইহা হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হল মিলন-তাম্বুর কাজে মরারীয় বংশগুলোর দায়িত্ব। তাদের কাজকর্মের দেখাশোনা করবার ভার থাকবে পুরোহিত হারোণের ছেলে ঈথামরের উপর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হল মিলন-তাম্বুর কাজে মরারীয় বংশগুলোর দায়িত্ব। তাদের কাজকর্মের দেখাশোনা করবার ভার থাকবে ইমাম হারুনের ছেলে ঈথামরের উপর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই হবে সম্মিলন শিবিরে মরারি গোষ্ঠীর লোকদের কাজ এবং পুরোহিত হারোণের পুত্র ইথামরের অধীনে তারা কাজ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমাগম তাঁবুর কাজে সেবা করার জন্যেই মরারি পরিবারের লোকদের এই সব কাজ করতে হবে| যাজক হারোণের পুত্র ঈথামরের নির্দেশ অনুসারে এই কাজগুলি তারা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এগুলি মরারি গোষ্ঠীর সন্তানদের সেবা কাজ; সমাগম তাঁবুতে তারা যা কাজ করবে সেগুলি হারোণ যাজকের ছেলে ঈথামরের নির্দেশ অনুযায়ী হবে।