Numbers 4:37 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা কহাতীয় গোষ্ঠীগুলোর গণনা-করা এবং জমায়েত-তাঁবুতে সেবাকর্মে নিযুক্ত লোক; মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের হুকুম অনুসারে মূসা ও হারুন এদেরকে গণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কহাতীয় গোষ্ঠীর যারা সমাগম তাঁবুর পরিচর্যা করত, সেই সমস্ত ব্যক্তির এই মোট সংখ্যা। মোশির মাধ্যমে সদাপ্রভু যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে মোশি ও হারোণ তাদের গণনা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা কহাতীয় গোষ্ঠীদের গণিত এবং সমাগম-তাম্বুতে সেবাকর্ম্মে নিযুক্ত লোক; মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি ও হারোণ ইহাদিগকে গণনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা কহাতীয় গোষ্ঠীদের গণিত এবং সমাগম-তাম্বুতে সেবাকর্মে নিযুক্ত লোক; মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞা অনুসারে মোশি ও হারোণ ইহাদিগকে গণনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটাই ছিল ঐ সব কহাতীয় বংশগুলোর মোট সংখ্যা। মোশির মধ্য দিয়ে সদাপ্রভুর দেওয়া হুকুম অনুসারেই মোশি ও হারোণ তাদের সংখ্যা গণনা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটাই ছিল ঐ সব কহাতীয় বংশগুলোর মোট সংখ্যা। মূসার মধ্য দিয়ে মাবুদের দেওয়া হুকুম অনুসারেই মূসা ও হারুন তাদের সংখ্যা গণনা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সমাগম তাঁবুর জন্য বিশেষ ধরণের কাজের দায়িত্ব কহাত্ পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| প্রভু মোশিকে যে ভাবে কাজ করতে বলেছিলেন, মোশি এবং হারোণ ঠিক সেই ভাবেই সেসব কাজ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ কহাতীয় গোষ্ঠী অনুসারে সমাগম তাঁবুতে সেবা কাজে নিযুক্ত লোক গণনা করলেন।