Numbers 4:41 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা গের্শোনীয়দের গোষ্ঠীগুলোর গণনা-করা এবং জমায়েত-তাঁবুতে সেবাকর্মে নিযুক্ত লোক; মূসা ও হারুন মাবুদের হুকুম অনুসারে এদেরকে গণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সমাগম তাঁবু পরিচর্যা করত, সেই গের্শোনীয়দের এই ছিল মোট জনসংখ্যা। সদাপ্রভুর আদেশমতো মোশি ও হারোণ তাদের গণনা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা গের্শোন-সন্তানগণের গোষ্ঠীদের গণিত এবং সমাগম-তাম্বুতে সেবাকর্ম্মে নিযুক্ত লোক; মোশি ও হারোণ সদাপ্রভুর আজ্ঞানুসারে ইহাদিগকে গণনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা গের্শোন-সন্তানগণের গোষ্ঠীদের গণিত এবং সমাগম-তাম্বুতে সেবাকর্মে নিযুক্ত লোক; মোশি ও হারোণ সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইহাদিগকে গণনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটাই হয়েছিল ঐ সব গের্শোনীয় বংশগুলোর মোট সংখ্যা। সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ তাদের গণনা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটাই হয়েছিল ঐ সব গের্শোনীয় বংশগুলোর মোট সংখ্যা। মাবুদের হুকুম অনুসারে মূসা ও হারুন তাদের গণনা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমাগম তাঁবুর জন্য বিশেষ কাজের দায়িত্ব গের্শোন পরিবারগোষ্ঠীর এইসব ব্যক্তির ওপরেই দেওয়া হয়েছিল| প্রভু মোশিকে যেভাবে কাজ করতে বলেছিলেন, মোশি এবং হারোণ ঠিক সেভাবেই সেসব কাজ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে সমাগম তাঁবুতে সেবা কাজে নিযুক্ত গের্শোন গোষ্ঠীর সন্তানদের গণনা করলেন।