Numbers 4:45 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা মরারিয়দের গোষ্ঠীগুলোর গণনা-করা লোক; মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের হুকুম অনুসারে মূসা ও হারুন এদেরকে গণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরারি গোষ্ঠীর এই ছিল মোট সংখ্যা। সদাপ্রভু মোশির মাধ্যমে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে মোশি ও হারোণ তাদের গণনা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা মরারি-সন্তানগণের গোষ্ঠীদের গণিত লোক; মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি ও হারোণ ইহাদিগকে গণনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা মরারি-সন্তানগণের গোষ্ঠীদের গণিত লোক; মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞা অনুসারে মোশি ও হারোণ ইহাদিগকে গণনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটাই হয়েছিল ঐ সব মরারীয় বংশগুলোর মোট সংখ্যা। মোশির মধ্য দিয়ে সদাপ্রভুর দেওয়া আদেশ অনুসারে মোশি ও হারোণ তাদের গণনা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটাই হয়েছিল ঐ সব মরারীয় বংশগুলোর মোট সংখ্যা। মূসার মধ্য দিয়ে মাবুদের দেওয়া হুকুম অনুসারে মূসা ও হারুন তাদের গণনা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মরারি পরিবারগোষ্ঠীর এইসব ব্যক্তির ওপরেই বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল| প্রভু মোশিকে যে ভাবে কাজ করতে বলেছিলেন, মোশি এবং হারোণ ঠিক সেভাবেই কাজ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ মরারি গোষ্ঠীর সন্তানদের গণনা করলেন।