Numbers 4:46 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে মূসা, হারুন ও ইসরাইলের নেতৃবর্গরা লেবীয়দের নিজ নিজ গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে মোশি, হারোণ এবং ইস্রায়েলের নেতারা, সমস্ত লেবীয়দের, তাদের গোষ্ঠী ও বংশ অনুসারে গণনা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে মোশি, হারোণ ও ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্ত্তৃক যে লেবীয়েরা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে মোশি, হারোণ ও ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্তৃক যে লেবীয়েরা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে গণিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি, হারোণ ও ইস্রায়েলীয় নেতারা এইভাবে বংশ ও পরিবার অনুসারে সমস্ত লেবীয়দের গণনা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা, হারুন ও ইসরাইলীয় নেতারা এইভাবে বংশ ও পরিবার অনুসারে সমস্ত লেবীয়দের গণনা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি, হারোণ এবং ইস্রায়েলের অন্যান্য দলনেতারা লেবীয় পরিবারগোষ্ঠীর জনসংখ্যা গণনা করেছিল| তারা প্রত্যেক পরিবার এবং পরিবারগোষ্ঠীর লোকসংখ্যা গণনা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে মোশি, হারোণ ও ইস্রায়েলের শাসনকর্ত্তাদের নেতৃত্বে যে লেবীয়দের নিজেদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণনা করা হল,