Numbers 4:47 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ত্রিশ বছর বয়স্ক থেকে পঞ্চাশ বছর বয়স্ক পর্যন্ত যারা জমায়েত-তাঁবুতে সেবাকর্ম ও ভার বহনের কাজ করতে প্রবেশ করতো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক সমস্ত পুরুষ যারা পরিচর্যার ও সমাগম তাঁবু বহনের জন্য আসত,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্য্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম্ম ও ভার বহন কার্য্য করিতে প্রবেশ করিত,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম ও ভার বহন কার্য করিতে প্রবেশ করিত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত লোকদের মিলন-তাম্বুতে সেবার কাজ এবং জিনিসপত্র বইবার কাজ করতে আসবার কথা তাদের মোট সংখ্যা হয়েছিল আট হাজার পাঁচশো আশি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত লোকদের মিলন-তাম্বুতে এবাদত-কাজ এবং জিনিসপত্র বইবার কাজ করতে আসবার কথা তাদের মোট সংখ্যা হয়েছিল আট হাজার পাঁচশো আশি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেনাবাহিনীতে কাজ করেছিল এমন 30 থেকে 50 বছর বয়স্ক সব পুরুষের সংখ্যাই গণনা করা হয়েছিল| তাদের সমাগম তাঁবুর জন্য বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল| স্থানান্তরে ভ্রমণের সময় এরা সমাগম তাঁবু বহনের কাজ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ত্রিশ বছর বয়সী থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত যারা সমাগম তাঁবুতে সেবা কাজের ও ভার বয়ে নিয়ে যাবার কাজ করতে প্রবেশ করত,