Numbers 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন শিবিরের লোকেরা অগ্রসর হবে, তখন হারুন ও তার পুত্ররা ভেতরে যাবে এবং ব্যবধানের পর্দা নামিয়ে তা দ্বারা শরীয়ত-সিন্দুক ঢাকবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন শিবির যাত্রা শুরু করবে, হারোণ ও তার ছেলেরা ভিতরে ঢেকে দেবে। তারা আচ্ছাদক-পর্দা নামিয়ে এনে, তা দিয়ে সাক্ষ্যের সিন্দুক আবৃত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন শিবির অগ্রসর হইবে, তখন হারোণ ও তাহার পুত্রগণ ভিতরে যাইবে, এবং ব্যবধানের তিরস্করিণী নামাইয়া তদ্দ্বারা সাক্ষ্য-সিন্দুক ঢাকিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন শিবির অগ্রসর হইবে, তখন হারোণ ও তাহার পুত্রগণ ভিতরে যাইবে, এবং ব্যবধানের তিরস্করিণী নামাইয়া তদ্দ্বারা সাক্ষ্য-সিন্দুক ঢাকিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাম্বু তুলে যাত্রার সময় হলে হারোণ ও তার ছেলেরা আবাস-তাম্বুর ভিতরে গিয়ে সাক্ষ্য-সিন্দুক আড়াল করবার পর্দাটা নামিয়ে তা দিয়ে সিন্দুকটা ঢেকে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাম্বু তুলে যাত্রার সময় হলে হারুন ও তার ছেলেরা আবাস-তাম্বুর ভিতরে গিয়ে সাক্ষ্য-সিন্দুক আড়াল করবার পর্দাটা নামিয়ে তা দিয়ে সিন্দুকটা ঢেকে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবির তুলে যাত্রা করার সময় হারোণ ও তার পুত্রেরা ভিতরে যাবে এবং ব্যবধানসূচক পর্দাটি খুলে নামিয়ে তার দ্বারা চুক্তি সিন্দুকটি ঢাকা দেবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন ইস্রায়েলের লোকরা কোনো নতুন জায়গায় ভ্রমণে যাবে, তখন হারোণ এবং তার পুত্ররা অবশ্যই সমাগম তাঁবুতে যাবে এবং পর্দা নামিয়ে সেই পর্দা দিয়ে ঈশ্বর এবং ইস্রায়েলের লোকদের চুক্তির পবিত্র সিন্দুকটিকে ঢাকা দিয়ে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন শিবির এগিয়ে যাবে, তখন হারোণ ও তার ছেলেরা ভিতরে যাবে এবং পর্দা নামিয়ে সেটা দিয়ে পবিত্রস্থান থেকে মহাপবিত্রস্থানকে আলাদা করবে এবং সাক্ষ্য সিন্দুক ঢাকা দেবে।