Numbers 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দর্শন রুটির টেবিলের উপরে এক নীল রংয়ের কাপড় পাতবে ও তার উপরে থালা, চামচ, সেঁকপাত্র ও পেয় উৎসর্গের সমস্ত জগ রাখবে এবং প্রতিদিন তার উপরে রুটি থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“উপস্থিতির মেজের উপর তারা নীল রংয়ের বস্ত্র পাতবে, তার উপরে সমস্ত রেকাব, থালা ও বাটি এবং পেয়-নৈবেদ্য রাখার ঘটগুলি রাখবে। যে রুটি সতত সেই মেজের উপরে রাখা থাকে, তা যথারীতি থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দর্শন-রুটীর মেজের উপরে এক নীলবর্ণ বস্ত্র পাতিবে, ও তাহার উপরে থাল, চমস, সেকপাত্র ও ঢালিবার জন্য শ্রুব সকল রাখিবে, এবং নিত্য রুটী তাহার উপরে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দর্শন রুটির মেজের উপরে এক নীলবর্ণ বস্ত্র পাতিবে, ও তাহার উপরে থালা, চামচ, সেকপাত্র ও ঢালিবার জন্য জগ সকল রাখিবে, এবং নিত্য রুটি তাহার উপরে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সম্মুখ-রুটি রাখবার টেবিলের উপর তারা একটা নীল কাপড় বিছিয়ে তার উপর টেবিলের বড় ও ছোট থালাগুলো, বাটি এবং ঢালন-উৎসর্গের কলসীগুলো রাখবে। যে রুটিগুলো সব সময় টেবিলের উপর থাকে সেগুলো টেবিলের উপরেই থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র-রুটি রাখবার টেবিলের উপর তারা একটা নীল কাপড় বিছিয়ে তার উপর টেবিলের বড় ও ছোট বাসনগুলো, পেয়ালা এবং ঢালন-কোরবানীর কলসীগুলো রাখবে। যে রুটিগুলো সব সময় টেবিলের উপর থাকে সেগুলো টেবিলের উপরেই থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক রুটি রাখার টেবিলের উপর এক খণ্ড নীল কাপড় পেতে দেবে এবং তার উপরে থালা, ধূপদান, বাটি ও পেয় নৈবেদ্যের কলসগুলি রাখব। নিত্যনৈমিত্তিক নৈবেদ্যের রুটিও তার উপরে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এর পর তারা অবশ্যই পবিত্র টেবিলের উপর একটি নীল কাপড় বিছিয়ে দেবে| তারপর তারা থালা, চামচ, বাটি এবং পেয় নৈবেদ্যগুলির পাত্র টেবিলের ওপর রাখবে| টেবিলের ওপরে বিশেষ ধরণের রুটিও রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দর্শন-রুটির টেবিলের উপরে একটি নীল রঙের বস্ত্র পাতবে ও তার উপরে থালা, চামচ, সেকপাত্র ও ঢালবার জন্য পাত্রগুলি রাখবে এবং টেবিলের উপর সর্বদা রুটি রাখবে।
Recommended Reading