Numbers 4:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সবের উপরে তারা একটি লাল রংয়ের কাপড় পাতবে এবং শুশুকের চামড়ার আচ্ছাদন দিয়ে তা ঢাকবে এবং তার বহন দণ্ড পরাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্তের উপরে তারা এক উজ্জ্বল লাল রংয়ের বস্ত্র পাতবে ও টেকসই চামড়ার আচ্ছাদন দেবে এবং তার বহন-দণ্ড যথাস্থানে পরিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সকলের উপরে তাহারা এক লোহিতবর্ণ বস্ত্র পাতিবে, এবং তহশ-চর্ম্মের আচ্ছাদন দিয়া তাহা ঢাকিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকলের উপরে তাহারা এক লোহিতবর্ণ বস্ত্র পাতিবে, এবং তহশ-চর্মের আচ্ছাদন দিয়া তাহা ঢাকিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলোর উপর একটি লাল রংয়ের কাপড় বিছিয়ে শুশুকের চামড়া দিয়ে ঢেকে দেবে আর টেবিলের ডাণ্ডাগুলো জায়গামত ঢুকিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলোর উপর একটি লাল রংয়ের কাপড় বিছিয়ে শুশুকের চামড়া দিয়ে ঢেকে দেবে আর টেবিলের ডাণ্ডাগুলো জায়গামত ঢুকিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলির উপরে তারা লাল রঙের এক খণ্ড কাপড় পেতে দেব এবং শুসুকের চামড়ার আচ্ছাদন দিয়ে তা ঢাকা দেবে ও সেটিকে বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডাগুলি পরিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত জিনিপত্রের উপরে তোমরা অবশ্যই একটি লাল কাপড় বিছিয়ে দেবে| এর পর এই সমস্ত জিনিসগুলিকে মসৃণ চামড়া দিয়ে ঢেকে রাখো| এর পর টেবিলের আংটার মধ্যে খুঁটিগুলো পরাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সব কিছুর উপরে একটি লাল রঙের বস্ত্র এবং শুশুকের চামড়া দিয়ে ঢেকে দেবে। তারা টেবিলে বহন-দন্ড পরাবে।