Numbers 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একটি নীল রংয়ের কাপড় নিয়ে প্রদীপ-আসন ও তার সমস্ত দীপ, চিমটা এবং গুল্তরাশ ও সেসব কিছুর পরিচর্যার সমস্ত তৈলপাত্র আচ্ছাদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা একটি নীল রংয়ের বস্ত্র নিয়ে, দীপ্তিদানের উদ্দেশে যে দীপাধার, তা আবৃত করবে; সেই সঙ্গে তার প্রদীপগুলি, সলিতা-কাটা যন্ত্রগুলি, বারকোশ এবং তার প্রজ্বলনের উদ্দেশে দত্ত জলপাই তেলের পাত্রগুলি আবৃত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক নীলবর্ণ বস্ত্র লইয়া দীপবৃক্ষ ও তাহার দীপ সকল, চিমটা এবং গুল্তরাশ ও সেই সমস্তের পরিচর্য্যার্থক সমস্ত তৈলপাত্র আচ্ছাদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এক নীলবর্ণ বস্ত্র লইয়া দীপবৃক্ষ ও তাহার দীপ সকল, চিমটা এবং গুল্তরাশ ও সেই সমস্তের পরিচর্যার্থক সমস্ত তৈলপাত্র আচ্ছাদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আলো দেবার জন্য যে বাতিদানটা আছে সেটা ও তার সব প্রদীপ, সল্তে পরিষ্কার করবার চিম্টা ও সল্তের পোড়া অংশ রাখবার পাত্র এবং বাতিতে তেল যোগান দেবার পাত্র তারা একটা নীল কাপড় দিয়ে ঢেকে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলো দেবার জন্য যে বাতিদানটা আছে সেটা ও তার সব বাতি, সল্তে পরিষ্কার করবার চিম্টা ও সল্তের পোড়া অংশ রাখবার পাত্র এবং বাতিতে তেল যোগান দেবার পাত্র তারা একটা নীল কাপড় দিয়ে ঢেকে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক খণ্ড নীল কাপড় দিয়ে তারা দীপাধার, দীপ ও তার চিমটা, ছাইদান এবং দীপ জ্বালানোর জন্য তেল রাখার পাত্রগুলি ঢেকে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এর পর তারা অবশ্যই বাতিস্তম্ভ এবং তার বাতিগুলিকে একটি নীল কাপড় দিয়ে ঢেকে দেবে| বাতিগুলোকে প্রজ্জ্বলিত অবস্থায় রাখার জন্য যা যা জিনিসপত্রের প্রয়োজন হয়, সেই সমস্ত কিছুকে এবং বাতির জন্যে প্রয়োজনীয় তেলের পাত্রগুলোকেও তারা অবশ্যই ঢেকে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা একটি নীল রঙের বস্ত্র নিয়ে বাতিদানী, তার বাতিগুলি, চিমটি এবং ট্রে ও সমস্ত তেলের পাত্র ঢেকে রাখবে।