Numbers 5:13 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যদি স্বামীর দৃষ্টির অগোচরে কোন পুরুষের সঙ্গে জেনা করে গোপনে নাপাক হয় ও তার বিপক্ষে কোন সাক্ষী না থাকে ও সে ধরা না পড়ে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য পুরুষের সঙ্গে শয়ন করে এবং সেই বিষয় তার স্বামীর নিকট গুপ্ত থাকে, তার অশুদ্ধতা অনাবিষ্কৃত থেকে যায় (যেহেতু তার বিপক্ষে কোনো সাক্ষী নেই, অথবা সেই কাজ কারোর দৃষ্টিগোচর হয়নি),
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে যদি স্বামীর দৃষ্টির অগোচরে কোন পুরুষের সহিত সংসর্গ করিয়া গোপনে অশুচি হয়, ও তাহার বিপক্ষে কোন সাক্ষী না থাকে, ও সে ধরা না পড়ে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যদি স্বামীর দৃষ্টির অগোচরে কোন পুরুষের সহিত সংসর্গ করিয়া গোপনে অশুচি হয়, ও তাহার বিপক্ষে কোন সাক্ষী না থাকে ও সে ধরা না পড়ে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বামীর অগোচরে সে যদি কোন পুরুষের সঙ্গে সহবাস করে অসতী হওয়া সত্ত্বেও প্রত্যক্ষ সাক্ষ্যের অভাবে তার অপরাধ গোপন থাকে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য কোনো পুরুষের সঙ্গে তার যৌন সম্পর্ক থাকতে পারে এবং এই ব্যাপারটি সে তার স্বামীর কাছে লুকোতে পারে| সে যে পাপ কাজ করছে সে সম্পর্কে তার স্বামীকে অবহিত করার জন্য সেখানে কেউ নাও থাকতে পারে| তার অন্যায় কাজকর্ম সম্পর্কে তার স্বামী কোনোদিনই কোনো কিছুই নাও জানতে পারে এবং সেই স্ত্রীলোক তার পাপকর্ম সম্পর্কে তার স্বামীকে অবহিত নাও করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে যদি স্বামীর চোখের আড়ালে কোন পুরুষের সঙ্গে সম্পর্ক করে গোপনে অশুচি হয় ও তার বিপক্ষে কোন সাক্ষী না থাকে ও সে ধরা না পড়ে