Numbers 5:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং স্ত্রী নাপাক হলে স্বামী যদি অন্তর্জ্বালাজনক রূহের আবেশে তার প্রতি ক্রুদ্ধ হয়; অথবা স্ত্রী নাপাক না হলেও যদি সে বিদ্বেষ রূহের আবেশে তার প্রতি ক্রুদ্ধ হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তার স্বামী ঈর্ষান্বিত হয়ে তাকে সন্দেহ করে এবং সে অশুচি হয় অথবা যদি ঈর্ষান্বিত হয়ে স্ত্রীকে সন্দেহ করলেও যদিও সে অশুচি না হয়ে থাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং স্ত্রী অশুচি হইলে স্বামী যদি অন্তর্জ্বালাজনক আত্মার আবেশে তাহার প্রতি অন্তর্জ্বালাবিশিষ্ট হয়; অথবা স্ত্রী অশুচি না হইলেও যদি সে অন্তর্জ্বালাজনক আত্মার আবেশে তাহার প্রতি অন্তর্জ্বালাবিশিষ্ট হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং স্ত্রী অশুচি হইলে স্বামী যদি অন্তর্জ্বালাজনক আত্মার আবেশে তাহার প্রতি অন্তর্জ্বালাবিশিষ্ট হয়; অথবা স্ত্রী অশুচি না হইলেও যদি সে অন্তর্জ্বালাজনক আত্মার আবেশে তাহার প্রতি অন্তর্জ্বালাবিশিষ্ট হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তবুও যদি স্ত্রীর উপর সন্দেহে স্বামীর মন বিষিয়ে ওঠে তবে সে তাকে পুরোহিতের কাছে নিয়ে যাবে; স্ত্রী যদি অসতী না-ও হয় তবুও সন্দেহ হলে স্বামীর তাকে পুরোহিতের কাছে নিয়ে যেতে হবে। সেই সংগে তার স্ত্রীর হয়ে উৎসর্গ করবার জন্য তাকে এক কেজি আটশো গ্রাম যবের ময়দাও নিয়ে যেতে হবে। সে এর উপর কোন তেল বা লোবান দেবে না কারণ এটা সন্দেহের দরুন শস্য-উৎসর্গ, অর্থাৎ সদাপ্রভুর কাছে অন্যায় তুলে ধরবার উৎসর্গ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তবুও যদি স্ত্রীর উপর সন্দেহে স্বামীর মন বিষিয়ে ওঠে তবে সে তাকে ইমামের কাছে নিয়ে যাবে; স্ত্রী যদি অসতী না-ও হয় তবুও সন্দেহ হলে স্বামীর তাকে ইমামের কাছে নিয়ে যেতে হবে। সেই সংগে তার স্ত্রীর হয়ে কোরবানী করবার জন্য তাকে এক কেজি আটশো গ্রাম যবের ময়দাও নিয়ে যেতে হবে। সে এর উপর কোন তেল বা লোবান দেবে না কারণ এটা সন্দেহের দরুন শস্য-কোরবানী, অর্থাৎ মাবুদের কাছে অন্যায় তুলে ধরবার কোরবানী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সেক্ষেত্রে ঈর্ষার বশবর্তী হয়ে তার স্বামী যদি সেই অসতী স্ত্রীর প্রতি সন্দিগ্ধ হয়, কিংবা স্ত্রী অসতী না হওয়া সত্ত্বেও যদি স্বামী ঈর্ষাবশত স্ত্রীর প্রতি সন্দিহান হয়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু স্ত্রী যে পাপ কার্য করে সেই ব্যাপারে স্বামী সন্দেহ করতে শুরু করতে পারে| সে ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে| তার মনে এই বিশ্বাস হতে পারে যে তার স্ত্রী তার কাছে আর পবিত্র এবং সৎ‌ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং স্ত্রী অশুচি হলে স্বামী যদি ঈর্ষান্বিত হয়; অথবা স্ত্রী অশুচি না হলেও যদি সে মিথ্যা ভাবে ঈর্ষান্বিত হয়;