Numbers 5:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম মাটির পাত্রে পবিত্র পানি রেখে শরীয়ত-তাঁবুর মেঝের কিঞ্চিৎ ধূলি নিয়ে সেই পানিতে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সে একটি মাটির পাত্রে সামান্য পবিত্র জল নেবে এবং উপাসনা-তাঁবুর মেঝে থেকে একটু ধুলো নিয়ে ওই জলের মধ্যে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক মাটির পাত্রে পবিত্র জল রাখিয়া আবাসের মেঝিয়ার কিঞ্চিৎ ধূলি লইয়া সেই জলে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক মাটির পাত্রে পবিত্র জল রাখিয়া আবাসের মেঝের কিঞ্চিৎ ধূলি লইয়া সেই জলে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে একটা মাটির পাত্রে কিছু পবিত্র জল নেবে এবং আবাস-তাম্বুর মেঝে থেকে কিছু ধূলা তুলে নিয়ে সেই জলের মধ্যে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে একটা মাটির পাত্রে কিছু পবিত্র পানি নেবে এবং আবাস-তাম্বুর মেঝে থেকে কিছু ধুলা তুলে নিয়ে সেই পানির মধ্যে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সে একটা মাটির পাত্রে পবিত্র জল নিয়ে প্রভু পরমেশ্বরের শিবিরের মেঝে থেকে ধুলো নিয়ে সেই জলে মিশাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর পর যাজক পবিত্র জল নিয়ে আসবে এবং একটি মাটির পাত্রে তা রাখবে| যাজক পবিত্র তাঁবুর মেঝে থেকে কিছু ধুলো তুলে সেই জলে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক মাটির পাত্রে পবিত্র জল রেখে সমাগম তাঁবুর মেঝের কিছুটা ধূলো নিয়ে সেই জলে দেবে।