Numbers 5:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম ঐ স্ত্রীকে মাবুদের সম্মুখে উপস্থিত করবে ও তার মাথার চুল খুলে দিয়ে ঐ স্মরণ করার শস্য-উৎসর্গ, অর্থাৎ অন্তর্জ্বালার শস্য-উৎসর্গ, তার হাতে দেবে এবং ইমামের হাতে বদদোয়াজনক তিক্ত পানি থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক সেই স্ত্রীকে সদাপ্রভুর সামনে দাঁড় করিয়ে তার চুল খুলে দেবে ও তার হাতে স্মারক নৈবেদ্য, অর্থাৎ ঈর্ষাজনিত শস্য-নৈবেদ্য দেবে। সে কিন্তু ওই তিক্ত জল নিজের হাতে ধারণ করবে, যা শাপ বহন করে আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক ঐ স্ত্রীকে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে, ও তাহার মস্তকের চুল খুলিয়া দিয়া ঐ স্মরণার্থক ভক্ষ্য-নৈবেদ্য, অর্থাৎ অন্তর্জ্বালার ভক্ষ্য-নৈবেদ্য, তাহার হস্তে দিবে; এবং যাজকের হস্তে শাপজনক তিক্ত জল থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক ঐ স্ত্রীকে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে, ও তাহার মস্তকের চুল খুলিয়া দিয়া ঐ স্মরণার্থক ভক্ষ্য-নৈবেদ্য, অর্থাৎ অন্তর্জ্বালার ভক্ষ্য-নৈবেদ্য, তাহার হস্তে দিবে; এবং যাজকের হস্তে শাপজনক তিক্ত জল থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটিকে সদাপ্রভুর সামনে দাঁড় করাবার পর পুরোহিত তার চুল খুলে দেবে এবং অন্যায় তুলে ধরবার জন্য আনা উৎসর্গের জিনিস, অর্থাৎ সন্দেহের দরুন শস্য-উৎসর্গের জিনিস তার হাতে দেবে। পুরোহিত তার নিজের হাতে রাখবে অভিশাপ নিয়ে আসা তেতো জল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটিকে মাবুদের সামনে দাঁড় করাবার পর ইমাম তার চুল খুলে দেবে এবং অন্যায় তুলে ধরবার জন্য আনা কোরবানীর জিনিস, অর্থাৎ সন্দেহের দরুন শস্য-কোরবানীর জিনিস তার হাতে দেবে। ইমাম তার নিজের হাতে রাখবে বদদোয়া নিয়ে আসা তেতো পানি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর পুরোহিত ঐ নারীকে প্রভু পরমেশ্বরের সম্মুখে দাঁড় করিয়ে তার মাথার চুল খুলে দেবে এবং অপরাধের প্রতিবিধানকল্পে উৎসর্গিত ভােগ অর্থাৎ সেই ঈর্ষা প্ররোচিত ভােগ তার হাতে দেবে। পুরোহিতের নিজের হাতে থাকবে অভিশাপের প্রতীকস্বরূপ তিক্ত জল, যার দ্বারা সত্য উদ্ঘাটন করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাজক ঐ স্ত্রীলোককে প্রভুর সামনে দাঁড় করাবে| এর পর যাজক সেই স্ত্রীর চুল আলগা করে দেবে এবং তার হাতে সেই নৈবেদ্য রাখবে| এই নৈবেদ্যটি সেই যবের ময়দা যা তার স্বামী ঈর্ষান্বিত হয়েছিল বলে এনেছিল| এই একই সময়ে যাজকের হাতে সেই তিক্ত জল থাকবে যা অভিশাপ নিয়ে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সেই স্ত্রীকে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে ও তার মাথার চুল খুলে দিয়ে ঐ স্মরণের ভক্ষ্য নৈবেদ্য, অর্থাৎ ঈর্ষান্বিতর, তার হাতে দেবে এবং যাজকের হাতে অভিশাপজনক তেতো জল থাকবে।