Numbers 5:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম ঐ স্ত্রীকে শপথ করিয়ে বলবে, কোন পুরুষ যদি তোমার সঙ্গে জেনা না করে থাকে এবং তুমি তোমার স্বামীর অধীন থেকে থাক ও বিপথে গিয়ে যদি নাপাক কাজ না করে থাক, তবে এই বদদোয়াজনক তিক্ত পানি তোমাতে নিষ্ফল হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যাজক সেই স্ত্রীকে শপথ করিয়ে বলবে, “যদি কোনো পুরুষ তোমার সঙ্গে শয়ন না করে থাকে, তুমি যদি ভ্রষ্টা না হয়ে থাকো এবং যদি তোমার স্বামীর সঙ্গে বিবাহিত হয়েছ, তাই যদি অশুচি না হয়ে থাকো, তাহলে এই তিক্ত জল যা শাপ বহন করে আনে, তা তোমার ক্ষতি না করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক ঐ স্ত্রীকে দিব্য করাইয়া বলিবে, কোন পুরুষ যদি তোমার সহিত শয়ন না করিয়া থাকে, এবং তুমি আপন স্বামীর অধীনা থাকিয়া থাক, ও বিপথ-গমনপূর্ব্বক যদি অশুচি ক্রিয়া না করিয়া থাক, তবে এই শাপজনক তিক্ত জল তোমাতে নিষ্ফল হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক ঐ স্ত্রীকে শপথ করাইয়া বলিবে, কোন পুরুষ যদি তোমার সহিত শয়ন না করিয়া থাকে, এবং তুমি আপন স্বামীর অধীনা থাকিয়া থাক, ও বিপথগমন পূর্বক যদি অশুচি ক্রিয়া না করিয়া থাক, তবে এই শাপজনক তিক্ত জল তোমাতে নিষ্ফল হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পুরোহিত স্ত্রীলোকটিকে শপথ করিয়ে নিয়ে তাকে বলবে, ‘বিয়ের পর কোন লোক যদি তোমার সংগে ব্যভিচার না করে থাকে এবং তুমি যদি কুপথে গিয়ে অসতী না হয়ে থাক তবে অভিশাপ আনা এই তেতো জল যেন তোমার কোন ক্ষতি না করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইমাম স্ত্রীলোকটিকে কসম খাইয়ে নিয়ে তাকে বলবে, ‘বিয়ের পর কোন লোক যদি তোমার সংগে জেনা না করে থাকে এবং তুমি যদি কুপথে গিয়ে অসতী না হয়ে থাক তবে বদদোয়া আনা এই তেতো পানি যেন তোমার কোন ক্ষতি না করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত সেই নারীকে দিয়ে শপথ করিয়ে তাকে বলবে, যদি অপর কোন পুরুষের সঙ্গে তোমার সহবাস না ঘটে থাকে, যদি তুমি তোমার স্বামীর অধীনে থাকা কালে বিপথগামিনী হয়ে অসতী না হও, তাহলে এই সত্য উদ্ঘাটনকারী অভিশাপের প্রতীক জলের দ্বারা তোমার নির্দোষিতা প্রমাণিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এর পর যাজক সেই স্ত্রীকে দিব্য করিয়ে বলবেন যে: ‘যদি তুমি অন্য কোনো পুরুষের সঙ্গে না শুয়ে থাকো এবং তুমি যদি তোমার বিবাহিত জীবনের সময়ে স্বামীর বিরুদ্ধে কোনো পাপ না করে থাকো তাহলে অভিশাপ বহনকারী এই তিক্ত জল তোমার কোনো ক্ষতি করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক ঐ স্ত্রীকে শপথ করে বলবে, কোন পুরুষ যদি তোমার সঙ্গে না শুয়ে থাকে এবং তুমি নিজের স্বামীর অধীনে থাক ও যদি বিপথগামী কোন অশুচি কাজ না করে থাক, তবে এই অভিশাপজনক তেতো জল তোমার ওপর না কাজ করুক।