Numbers 5:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে হুকুম কর, যেন তারা প্রত্যেক কুষ্ঠীকে, প্রত্যেক প্রমেহীকে ও মৃত লাশ স্পর্শ করার ফলে যারা নাপাক তাদের প্রত্যেকজনকে শিবির থেকে বের করে দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের আদেশ দাও যেন তারা সংক্রামক চর্মরোগী বা প্রমেহী অথবা শবের জন্য আনুষ্ঠানিকভাবে অশুচি ব্যক্তিকে ছাউনি থেকে বহিষ্কার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে আদেশ কর, যেন তাহারা প্রত্যেক কুষ্ঠীকে, প্রত্যেক প্রমেহীকে ও মৃতের দ্বারা অশুচি প্রত্যেক জনকে শিবির হইতে বাহির করিয়া দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা কর, যেন তাহারা প্রত্যেক কুষ্ঠীকে, প্রত্যেক প্রমেহীকে ও মৃতের দ্বারা অশুচি প্রত্যেক জনকে শিবির হইতে বাহির করিয়া দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ইস্রায়েলীয়দের এই আদেশ দাও যেন তারা ছাউনি থেকে এমন সব লোকদের সরিয়ে দেয় যাদের কোন চর্মরোগ রয়েছে কিম্বা যাদের দেহ থেকে কোন রকম স্রাব হচ্ছে কিম্বা মৃতদেহের দরুন যারা অশুচি হয়ে পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি বনি-ইসরাইলদের এই হুকুম দাও যেন তারা ছাউনি থেকে এমন সব লোকদের সরিয়ে দেয় যাদের কোন চর্মরোগ রয়েছে কিংবা যাদের শরীর থেকে কোন রকম স্রাব হচ্ছে কিংবা মৃতদেহের দরুন যারা নাপাক হয়ে পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের নির্দেশ দাও যেন তারা তাদের ছাউনি থেকে কুষ্ঠ ও প্রমেহ রোগগ্রস্ত সমস্ত লোককে এবং মৃতের সংস্পর্শে অশুচি লোকদের বার করে দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অসুস্থতা এবং রোগ থেকে তাদের শিবির মুক্ত রাখার জন্য আমি ইস্রায়েলের লোকদের আদেশ করছি| লোকদের বলো চর্মরোগ আছে এমন ব্যক্তিকে শিবির থেকে যেন বের করে দেওয়া হয়| যার শরীর থেকে কিছু বার হচ্ছে তাকে দূরে পাঠিয়ে দিতে বলো এবং তাদের বলে দাও মৃতদেহ স্পর্শ করেছে এমন যে কোনো ব্যক্তিকেও শিবির থেকে বার করে দিতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ইস্রায়েল সন্তানদের আদেশ কর, যেন তারা প্রত্যেক কুষ্ঠীকে, প্রত্যেক প্রমেহীকে ও মৃত ব্যক্তির মাধ্যমে অশুচি প্রত্যেক জনকে শিবির থেকে বের করে দেয়।