Numbers 5:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি তোমার স্বামীর অধীন হয়েও যদি বিপথে গিয়ে থাক, যদি নাপাক কাজ করে থাক ও তোমার স্বামী ভিন্ন অন্য কোন পুরুষ যদি তোমার সঙ্গে জেনা করে থাকে—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমার স্বামীর সঙ্গে সম্মিলিত হলেও যদি তুমি ভ্রষ্টা হয়ে থাকো এবং তোমার স্বামী ছাড়াও অন্য ব্যক্তির সঙ্গে শয়ন করে কলুষিত হয়ে থাকো,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমি আপন স্বামীর অধীনা হইয়াও যদি বিপথগামিনী হইয়া থাক, যদি অশুচি ক্রিয়া করিয়া থাক, ও তোমার স্বামী ভিন্ন অন্য কোন পুরুষ যদি তোমার সহিত শয়ন করিয়া থাকে—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমি আপন স্বামীর অধীনা হইয়াও যদি বিপথগামিনী হইয়া থাক, যদি অশুচি ক্রিয়া করিয়া থাক, ও তোমার স্বামী ভিন্ন অন্য কোন পুরুষ যদি তোমার সহিত শয়ন করিয়া থাকে
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বিয়ের পর কুপথে গিয়ে কারও সংগে ব্যভিচার করে যদি তুমি অসতী হয়ে থাক’-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বিয়ের পর কুপথে গিয়ে কারও সংগে জেনা করে যদি তুমি অসতী হয়ে থাক’-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি তুমি তোমার স্বামীর অধীনে থাকা সত্ত্বেও বিপথগামিনী হয়ে অসতী হও, তোমার স্বামী ভিন্ন অপর কোন পুরুষের সঙ্গে সহবাস করে থাক, তাহলে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি যদি তোমার স্বামী নয় এমন কোনোও পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করে তোমার স্বামীর বিরুদ্ধে যৌন পাপ করে থাক, তাহলে তুমি শুচি নও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি নিজের স্বামীর অধীনে হয়েও যদি বিপথগামী হয়ে থাক, যদি অশুচি কাজ করে থাক ও তোমার স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি তোমার সঙ্গে শুয়ে থাকে,”